কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla)-র ঘরে, সৃজলা গুহর (Srijla Guha) টাস্কের সময়ে ঘোড়া থেকে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে এখনও চর্চা হয়। যদিও সপ্তাহান্তে ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেছেন যে, সৃজলার আঘাত নিয়ে এরপর থেকে বিগ বসের ঘরে আর কোনও কথা হবে না। কিন্তু তারপরেও সোমবারের এপিসোডে উঠে এল, সৃজলার আঘাত পাওয়ার কথা। এদিনের টাস্ক ছিল, প্রথমে হাউজমেটসদের একান্তে বসে বাড়ির কার প্রতি, কী অভিযোগ রয়েছে তা সাদা কাগজে লিখে ফেলতে হবে। এরপরে সেই সমস্ত কাগজ খামে ভরে বন্দি করে দিতে হবে একটা বক্সে।

সৃজলাকে নিয়ে কী অভিযোগ তনুশ্রীর? 

এরপরে হাউজমেটসদের সবার সামনে খোলা হবে খাম। যাঁর প্রতি অভিযোগ, তাঁকে ডেকে নেওয়া হবে। তাঁর মুখে লাগিয়ে দেওয়া হবে ফোম। এরপরে অভিযোগ শুনে আন্দাজ করতে হবে, কে সেই অভিযোগ লিখেছেন। আর এই টাস্কের মধ্যেই তনুশ্রী অভিযোগ লিখলেন, সৃজলাকে নিয়ে। এদিন সৃজলার উদ্দেশে একটি কার্ড পড়া হয়। তনুশ্রী লিখেছিলেন, নন্দিনী যা করেছেন টাস্কের মধ্যে, তা কখনোই সমর্থনযোগ্য নয়। সৃজলাকে এইভাবে ফেলে দেওয়াটা একেবারেই অনুচিত। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে, নন্দিনী বারে বারে ক্ষমা চেয়েছেন। কখনও ঘরের মধ্যে, কখনও ক্যামেরার কাছে গিয়ে সৃজলার উদ্দেশে বার্তা দিয়েছেন। সৃজলা এই ঘরে ফেরার পরেও তিনি চিঠি লিখে সৃজলার কাছে ক্ষমা চেয়েছিলেন। এরপরে বাড়িতে চিঠি লেখার এপিসোডেও নন্দিনী তাঁর বাবা মায়ের উদ্দেশে লিখেছিলেন যে, তাঁরা যেন সৃজলার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চান নন্দিনীর এই কাজের জন্য। তনুশ্রীর মনে হয়েছিল, নন্দিনী এই কাজের জন্য ক্ষমাপ্রার্থী কিন্তু সৃজলা সেই ঘটনার কথা তাঁকে বারে বারে মনে করিয়ে, অপরাধী বোধ করাচ্ছেন।

বিগ বসের ঘরে টাস্ক করতে গিয়ে বড় ক্ষতি সৃজলার?

এর উত্তরে রাগে ফেটে পড়েন সৃজলা। ক্যামেরার সামনে তিনি বলেন, সেইদিন ঘোড়া থেকে পড়ে যাওয়ার ফলে, জরায়ুতে আঘাত লাগে সৃজলার। এর ফলে, তিনি কখনও মা হতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিনের এপিসোডে সৃজলা বলেন, যে গুরুতর আঘাত তোর লেগেছে, তার ফলে তাঁর বাড়ি চলে যাওয়া উচিত ছিল। কিন্তু তা না করে, তিনি এই বাড়িতে ফিরেছেন। সৃজলা এ ও উল্লেখ করেন, তিনি টাস্ক করার জন্য আদৌ ফিট না। কিন্তু তিনি নিজের রিস্কে টাস্কগুলো করেন।

আরও পড়ুন: Rajpal Yadav: ‘ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল’, আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *