কলকাতা: সদ্যই সুখবর দিয়েছেন এই তারকা জুটি। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। মা হচ্ছেন, কিয়ারা আডবাণী (Kiara Advani)। বাবা হচ্ছেন, অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। সদ্যই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন তাঁরা। গতবছরই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন কিয়ারা আর সিদ্ধার্থ। অধীর আগ্রহে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন ‘শেরশাহ’ জুটি। তবে তার মধ্যেই দুর্ঘটনা। পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। সেই খবর শেয়ার করে নিয়েছেন অভিনেতা নিজেই। পায়ের হাড় ভেঙেছে তাঁর। পায়ের চিকিৎসা চলছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় ব্যান্ডেজ করা পায়ের ছবি দিয়ে সিদ্ধার্থ লিখেছেন, ‘I took ‘break a leg’ too seriously’। সোশ্যাল মিডিয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার চোট নিয়ে। অনেকেই তাঁর তাড়াতাড়ি সুস্থতা কামনা করেছেন। 

কিয়ারা আর সিদ্ধার্থের পরিবারে আসছে নতুন সদস্য

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সদ্যই মা-বাবা হাওয়ার খবর শেয়ার করে নিয়েছেন, সিদ্ধার্থ আর কিয়ারা। গত বছরই কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা। সন্তানের নাম দিয়েছেন, সারায়া মলহোত্র (Saraayah Malhotra)। পরিবারে সন্তানের আসার খবর, একটি বিশেষ পদ্ধতিতে শেয়ার করে নিয়েছিলেন, সিদ্ধার্থ-কিয়ারা। স্বামী-স্ত্রীর হাতের ওপর, একটি ছোট্ট সাদা উলের তৈরি মোজা রেখে দম্পতি জানিয়েছিলেন, তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হওয়ার খবর ঘোষণা করার সময়ও, সেই সাদা মোজার ছবিই তুলে ধরলেন সিদ্ধার্থ আর কিয়ারা। 

পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যেই সিদ্ধার্থের পায়ে চোট

সোশ্যাল মিডিয়ায় সদ্যই দ্বিতীয় সন্তান আসার খবর পোস্ট করেছেন তারকা দম্পতি। একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। সিদ্ধার্থ আর কিয়ারার হাতের ওপর রাখা একটি ছোট্ট, সাদা উলের তৈরি মোজা। আর সেই মোজার ওপর রাখা খুদে সারায়ার হাত। অর্থাৎ, ৩ থেকে ৪ হতে চলেছে দম্পতির পরিবার। সোশ্যাল মিডিয়ায় একটি যুগ্ম পোস্টে সিদ্ধার্থ আর কিয়ারা লিখেছেন, ‘আরও একবার জীবনের সেরা উপহারের আশীর্বাদ। ভালবাসা এবং কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পর থেকেই, শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। কিয়ারা আর সিদ্ধার্থের দাম্পত্য অনেকের কাছেই ‘কাপল গোল’। প্রিয় তারকাদের পরিবারে নতুন সদস্য আসার খবরে, বলিউডে তাঁদের বন্ধু থেকে শুরু করে, সাধারণ অনুরাগীরাও তাঁদের শুভেচ্ছায় ভরিয়েছেন। তবে তার মধ্যেই সিদ্ধার্থের এই পায়ে চোটের খবরে অনেকেই উদ্বিগ্ন।

 

আরও পড়ুন: CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *