
মা হওয়ার পরে অনেকটা ওজন বেড়েছে, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। পর্দা থেকে দূরে রয়েছেন তিনি, তবে চালিয়ে যাচ্ছেন অন্যান্য কাজও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার ঝলক প্রকাশ্যে আসতেই, চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

মা হওয়ার পরবর্তী ক্যাটরিনা আর পুরনো তন্বী নায়িকাকে মেলাতে পারেন না অনেকেই। তবে ক্যাটরিনা বারে বারেই বলেছেন, তিনি জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন। তাঁর সন্তান আর পরিবারকে নিয়ে তিনি যে ভীষণ ভাল রয়েছেন, সেই কথা বারে বারেই বলেছেন তিনি।

আর এবার, ক্যাটরিনার পাশে দাঁড়ালেন আরেক অভিনেত্রী, রিচা চড্ডা (Richa Chadha)। সদ্য মা হয়েছেন রিচাও এবং তাঁরও মা হওয়ার পরে অনেকটাই ওজন বেড়েছে।

সদ্য় দেওয়া একটি সাক্ষাৎকারে রিচা চড্ডা বলেন, ‘মা হওয়ার পরে যে সমস্ত অভিনেত্রীরা কাজ করেন, তাঁরা খুবই কম সম্মান পান। অথচ একজন অভিনেত্রীর তাঁর কাজের জন্য যোগ্য সম্মান পাওয়া উচিত।’

সদ্য ক্যাটরিনা কইফও তাঁর ওপর হওয়া যাবতীয় কটাক্ষের জবাব দিয়েছিলেন। সদ্যই তিনি বলেছেন যে, ট্রোলারদের কথায় বেশি মন দিলে, তিনি নিজের কাজটাই করতে পারবেন না। এগিয়ে যেতে পারবেন না এবং সেটা তিনি চান না মোটেই।

ক্যাটরিনা আরও বলেছেন যে, এমন নয় যে তিনি সবসময় প্রশংসা প্রত্যাশা করেন। কিন্তু যখন কঠিন সময় যায়, তখন নিজের ওপর বিশ্বাস রাখা, নিজেকে ভালবাসাটা খুব জরুরি।

সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা নিয়ে কড়া সমালোচনা করেছেন রিচা চড্ডা। তিনি এদিন বলেন যে, সোশ্যাল মিডিয়ায় পরিচয় গোপন করে যা ইচ্ছা তাই লেখা যায় বলেই, সবাই এভাবে কটাক্ষ ছুঁড়ে দিতে পারেন।

রিচা এও বলেছেন যে, ট্রোলারদের আসলে পাত্তা দেওয়াই উচিত নয়। তাঁদের নিয়ে কথা বলা মানে, আদপে সময় নষ্ট করা। বদলে নিজেকে নিয়ে কাজ করা উচিত, নিজের কাজে মন দেওয়া উচিত।

প্রসঙ্গত, সদ্যই সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই ছবিতে অবশ্য ক্যাটরিনাকে দেখে সবাই প্রশংসাই করেছেন।

অন্যদিকে রিচা চড্ডাও সন্তানের জন্য দীর্ঘ বিরতি নেওয়ার পরে ধীরে ধীরে কাজে ফিরেছেন রিচা চড্ডা। তবে ট্রোলারদের কড়া কথা বলতে কখনোই ছাড়েন না অভিনেত্রী। সবসময়েই দেন যোগ্য জবাব।
Published at : 13 Oct 2026 11:55 PM (IST)