কলকাতা: বিগ বস বাংলায় (Big Boss Bangla) প্রত্যেক সপ্তাহান্তেই বাড়ি থেকে একজন না একজন বেরিয়ে যান। একজন করে প্রতিযোগী এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান খেলার নিয়মে। তবে গতকাল বিগ বসের ঘরে যা হল, সেটাকে এক কথায় নজিরবিহীন বলা চলে। সপ্তাহের মধ্যেই বিগ বসের বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার ঝিলাম গুপ্তা (Jhilam Gupta)। বিগ বসের বাড়িতে নিজের গান, নিজের ব্যক্তিত্বের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন ঝিলাম। এই ঘরে তাঁর তৈরি করা ‘ইঁদুর’-এর ব়্যাপ ইতিমধ্যেই ভীষণ জনপ্রিয় হয়েছে। তবে দর্শকদের ভোটে নয় এবং নমিনেশনের মাধ্যমেও নয়.. তাহলে কেন বেরিয়ে গেলেন ঝিলাম গুপ্ত?

অসুস্থ ঝিলাম, কী হয়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের

জানা গেল, শারীরিক অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছে ঝিলামকে। তাঁর গলব্লাডারে পাথর হয়েছে। চিকিৎসা চলছিল তাঁর, কিন্তু এর মধ্যেই বিগ বসের ঘরে গিয়েছিলেন তিনি। সেই সময়ও অসুস্থ ছিলেন ঝিলাম। বিগ বস বাংলার বাড়িতে তিনি যতদিন ছিলেন, অনেকেই প্রাথমিকভাবে অভিযোগ করেছিলেন যে, ঝিলাম কম কাজ করছেন বা খেলায় অংশ কম নিচ্ছেন। কিন্তু আদপে অসুস্থ ছিলেন ঝিলাম। বিগ বসের ঘরে থাকার সময়ও বারে বারে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছিল তাঁকে। একাধিক টেস্টও করাতে হয়েছে তাঁকে। কিন্তু যখন টেস্টের রিপোর্ট আসে, তখনই নেওয়া হয় এই সিদ্ধান্ত। বিগ বসের ঘরে চিকিৎসকেরা জানিয়েছেন যে, এই বাড়িতে থাকা ঝিলামের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয়। তাঁকে নিয়মিত চিকিৎসকের নজরদারিতে থাকতে হবে, প্রয়োজনে অস্ত্রোপচারও করাতে হবে। আর সেই কারণেই বিগ বসের বাড়িতে থাকা তাঁর স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয় বলেই মনে করেছেন চিকিৎসকেরা। 

ঝিলাম বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে, কী করছেন বিগ বসের বাড়ির বন্ধুরা?

ঝিলামকে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এই ঘোষণা হয়ে যাওয়ার পরেই সবার চোখে জল। ঝিলামেরও চোখ ভিজে যায়। নিজের বানানো একটি গান গেয়ে, বাড়ি থেকে বিদায় নেন তিনি। যাওয়ার আগে, এই বাড়িতে তাঁর অন্যতম প্রিয় দুই বন্ধু, দুর্নিবার এবং নিরঞ্জনকে দিয়ে যান দুটি ডিম। দুর্গাপুজোর আবহে ঝিলাম যে ‘ওগো মা এসো মা’ গানটি লিখেছিলেন, ঝিলাম বেরিয়ে যাওয়ার পরের দিনই বাড়ির সমস্ত সদস্যরা এই গানটি গান ঝিলামকে মনে করে। এদিন নিরঞ্জন ক্যামেরার সামনে গিয়ে ঝিলামের সুস্থতা কামনা করেন এবং জানান, তিনিও খুব তাড়াতাড়ি ঝিলামের কাছে যাবেন।

আরও পড়ুন: Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *