অনেকে এসেছেন, আসবেনও অনেকে। তবে নয়ের দশকে জন্ম যাঁদের ‘স্পাইডার ম্যান’ বলতে তাঁরা টোবি ম্যাগোয়্যারকেই বোঝেন।

তথাকথিত হিরোসুলভ দেখতে নয় একেবারেই, খানিকটা মুখচোরাও। ‘স্পাইডার ম্যান’ চরিত্রটির সঙ্গে মিল অনেক। সেই টোবি আবারও মন জিতলেন সকলের। দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের।

CGI কী বস্তু অধিকাংশ মানুষই জানতেন না তখন। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের জন্ম হয়নি। সেই সময় মানুষের মনে জায়গা করে নিয়েছিল টোবি অভিনীত ‘স্পাইডার ম্যান’। জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি।

টোবির ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা ছিল না। সহ-অভিনেত্রী কার্স্টেন ডানস্টের সঙ্গে সম্পর্ক নিয়ে একসময় সরগরম ছিল বেভারলি হিলস। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি।

২০০৩ সালে শেষ পর্যন্ত জুয়েলারি ডিজাইনার জেনিফার মেয়ারের সঙ্গে সাক্ষাৎ হয় টোবির। ২০০৬ সালের এপ্রিল মাসে বাগদান সারেন। ওই বছরই নভেম্বর মাসে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান।

বিস্তর ঝামেলার পর জেনিফারের বাবা রনাল্ড মেয়ার ইউনিভার্সাল স্টুডিওর প্রধান টোবিকে ‘স্পাইডার ম্যান’ সিরিজের তৃতীয় ছবিটি পেতে সহায়তা করেন। শেষ পর্যন্ত ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন টোবি এবং জেনিফার।

২০০৯ সালের মে মাসে টোবি এবং জেনিফারের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। তবে দীর্ঘ ন’বছরের দাম্প ২০১৬ সালের ১৮ অক্টোবর হঠাৎই বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। এর চার বছর পর আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার।

২০২৫ সালে ছেলেমেয়ের জয়েন্ট কাস্টডির জন্য আবেদন জানান টোবি। শেষ পর্যন্ত চলতি বছরের সেপ্টেম্বর মাসেই তাঁদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে। তবে দাম্পত্যে টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হলেও, টোবি এবং জেনিফারের বন্ধুত্ব অক্ষুণ্ণই ছিল বলে জানা গিয়েছে।

মাঝে, ২০১৮ সালে মডেল টাটিয়ানা দিয়েতেমানের সঙ্গে সম্পর্ক জড়ান টোবি। তবে তিন বছরের মাথায় বিচ্ছেদ ঘটে যায় তাঁদের। অন্য দিকে জেনিফার সম্পর্কে জড়ান নাইজিরিয়ার ধনকুবের জেফ্রি ওগুনলেসির সঙ্গে। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দাঁড়িয়ে থেকে সেই বিয়েতে পৌরহিত্য করেন টোবি।

টোবিকে নিজের ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেছেন জেনিফার। এমন প্রাক্তন স্বামী হয় না বলেও উল্লেখ করেন তিনি। টোবির সামনেই দ্বিতীয় স্বামীর ঠোঁটে ঠোঁট  রাখেন জেনিফার। টেবির প্রিয় বন্ধু, অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও-ও বিয়েতে উপস্থিত ছিলেন।

Published at : 13 Oct 2026 06:09 PM (IST)

আরও জানুন বিনোদনের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *