কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে প্রায় প্রত্যেকটা দিন বদলে যায় সমীকরণ। তবে বিগ বসের বাড়িতে এমন বেশ কিছু সম্পর্ক রয়েছে, যাঁদের আপাতদৃষ্টিতে, বন্ধু বলেই মনে করেন দর্শকেরা। তবে সেই বন্ধুত্বের আড়ালে কি লুকিয়ে অন্য সমীকরণ? সদ্য প্রকাশিত এপিসোডে ফের একবার প্রশ্ন উঠে গেল, বিগ বসের ঘরে অন্যতম চর্চিত দুই মানুষকে নিয়ে। দুর্নিবার সাহা (Durnibar Saha) আর সৃজলা গুহ (Srijla Guha)। বিগ বস শুরুর অল্পদিনের মধ্যেই বন্ধুত্ব গড়ে ওঠে, দুর্নিবার আর সৃজলার মধ্যে। তবে তাঁদের বন্ধুত্ব নিয়ে, বারে বারেই প্রশ্ন তুলেছেন হাউজমেটস থেকে শুরু করে, দর্শকেরাও!

দুর্নিবার-সৃজলার বন্ধুত্ব নিয়ে কথা উঠেছে আগেও!

এর আগে, নিরঞ্জন আর ঝিলাম দুর্নিবারকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছেন যে, তাঁর ও সৃজলার মধ্যে যে সম্পর্ক তাকে শুধু বন্ধুত্ব বলে মনে হয় না অনেকেরই। দুর্নিবার এবং সৃজলা যেভাবে কথা বলেন, যেভাবে একে অপরের সঙ্গে ব্যবহার করেন, সেটাকে শুধুই বন্ধুত্ব বলে মেনে হয় না, এমনটিই দুর্নিবারকে বসেছিলেন ঝিলাম এবং নিরঞ্জন। সেই সময়ে দুর্নিবার বলেছিলেন, তিনি বিষয়টা মাথায় রাখবেন। পরবর্তীকালে এই কথা সৃজলার কানে যেতে, তিনি রাগে ফেটে পড়েন। সৃজলা জানান, তাঁর এবং দুর্নিবারের মধ্যে, বন্ধুত্ব ব্যতীত কোনও সম্পর্কই নেই। এমনকি তাঁরা নাকি একে অপরকে ভাই-বোন বলে মনে করেন। বিষয়টা দুর্নিবারের কাছেও পরিষ্কার এবং ঝিলাম এবং নিরঞ্জন যখন দুর্নিবারকে এই ধরণের কথা বলেছিলেন, তখন তাঁরই গোটা বিষয়টা পরিষ্কার করে দেওয়া উচিত ছিল যে, তাঁর ও সৃজলার মধ্যে আদৌ প্রেমের সম্পর্ক নেই।

সোনামণি সৃজলাকে নিয়ে এমন কী বললেন দুর্নিবারকে?

তবে সর্বশেষ এপিসোডে সমীকরণ বদলে যায় অনেকটাই। এদিন সোনামণি দুর্নিবারকে এসে আলাদা করে বলেন, সৃজলা নাকি তাঁকে বলেছেন যে, দুর্নিবার সৃজলাকে জানিয়েছেন যে, তিনি তাঁকে পছন্দ করেন। সোনামণির কথায়, ‘সৃজলা আমায় বলে, আমার খুব ভয় করছে সোনা! একদিকে দুর্নিবার, অন্যদিকে জিতু। কী করব আমি জানি না।’ পাশাপাশি এ ও জানান যে, সৃজলা উল্লেখ করেছেন দুর্নিবার এ কথা মাইক না পরে বলেছেন। সোনামণি দুর্নিবারের কাছে জানতে চান, কথাটি সত্যি কি না?  দুর্নিবার এর উত্তর অবশ্য সোনামণিকে দেননি। তিনি বলেন, তিনি তাঁর কাজের মধ্যে দিয়েই এর উত্তর দিয়ে দেবেন। পাশাপাশি দুর্নিবার এ ও বলেন যে, সোনামণি যদি এই প্রসঙ্গ আর না তোলেন বা কথাটা আর কাউকে না বলেন, তাহলে তিনি সোনামণিকে সাহায্য করবেন খেলায়। কিন্তু সত্যিই দুর্নিবার আর সৃজলার মধ্যের সমীকরণটা ঠিক কী.. সোনামণি থেকে শুরু করে দর্শক, কারও কাছেই এর কোনও স্পষ্ট উত্তর নেই।

 

আরও পড়ুন: Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *