ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ‘মুরাসু’ – জোড়া ফলার পরপর প্রভাব। প্রত্যক্ষভাবে প্রভাবিত না-হলেও পরোক্ষভাবে ভুগেছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের একাধিক জেলায় চলেছে টানা বৃষ্টি। আর ৩ দিন পরই কালীপুজো। দীপাবলির আনন্দ উদযাপন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ধনতেরস। এই আনন্দ-মরসুমে কি বৃষ্টি কাঁটা হবে? সকলে তাকিয়ে আবহাওয়া দফতরের রিপোর্টের দিকে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, কালীপুজোয় নেই বৃষ্টির ভ্রুকুটি। আগামী তিনদিন দক্ষিণের জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া। এদিকে বুধবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। আগামী ২দিন তা আরও কমে স্বাভাবিকের কাছাকাছি আসবে।
আবহাওয়া দফতর বলছে, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য়দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)