কলকাতা: আজ থেকে পরপর ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আজও আগামী বেশ কয়েকদিন হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ এলাকাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন, উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে NCPI
আইএমডি সূত্রে খবর, প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। তবে সবজেলাতেই এমন অবস্থা হবে না। মূলত নির্দিষ্ট কতগুলি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাকি জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টি হবে।তবে শুধু কালই নয়, পরশু অর্থাৎ ২৪ তারিখও দুর্যোগের হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৩ ও ২৪ সেপ্টেম্বর পুরুলিয়া, মুর্শিদাবাদ, , বীরভূম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টি হবে বলে খবর। আগামী ২৬ তারিখ অর্থাৎ সপ্তাহান্তেও দুর্যোগ থামছে না। আবহাওয়া দফতর জানাচ্ছে, প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই।
অপরদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৫ সেপ্টেম্বরের আগে অবধি হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মূলত, আজ, কাল হালকা মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় বয়ে যাবে ঝোড়া হাওয়া। মোটের উপর এমন আবহাওয়া থাকবে কাল অবধি।তবে পরশু আবার ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও। এবং ২৫ তারিখ সকাল থেকে তা অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এবং ২৫ তারিখ হলুদ সতর্কতার পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
আইএমডি সূত্রে খবর, পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোসাগরের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি, গত ৬ ঘণ্টায় প্রায় ১৮ কিমি বেগে উত্তর পশ্চিম দিকে, অগ্রসর হয়ে আজ ২২ সেপ্টেম্বর একই অঞ্চলের উপর অবস্থান করছে।এটি ওড়িশার গোপালপুর থেকে প্রায় ২০০ কিমি দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ২০০ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে, ওড়িশার পুরী থেকে প্রায়, ২১০ কিমি দক্ষিণে, এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ২৯০ কিমি পূর্বে অবস্থান করছে।