কলকাতা: উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে এনসিপিআই (NCPI). এনসিপিআই এর সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বলেন,’বিজেপির পরেই এডিএ-র সবথেকে বড় শরিক দল এনসিপিআই।আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন রাজ্যের জন্য, এবং আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, আমার মনে হয় অন্তত পক্ষে, দীর্ঘদিন ধরে যেটা হয়েছে, সবসময় বিরোধ। এই বিরোধের জায়গা থেকে রাজ্যবাসী বঞ্চিত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা এমপি রয়েছে, সবাই..যদি কাজ করা যায়, রাজ্যের ভাল হবে। এখন বিরোধ নয়, একসাথে মিলে কাজ করার সময়, সেখানে দাঁড়িয়ে সর্বোভারতীয় এনডিএ-র যে নেতৃত্ব রয়েছে, এনডিএ-র নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্যের তরফ থেকে, সেখানে প্রধানমন্ত্রীও থাকবেন।’