নয়াদিল্লি: ফের প্রধানমন্ত্রীকে চিঠি মল্লিকার্জুন খাড়গের, সর্বদল বৈঠক ডাকার দাবি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যসভার বিরোধী দলনেতা বলেন, “৬৪ দিন পরও সংসদের উভয় কক্ষেই বাদল অধিবেশন মুলতুবি। ১৩ অগাস্ট মুলতুবি হলেও এখনও অধিবেশন শেষ করা হয়নি। সর্বদল বৈঠক না ডেকে, আলোচনা ছাড়াই লোকসভায় পুনর্বিন্যাস বিল এনেছিলেন। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেই বিল পাস হয়নি। সর্বদল বৈঠক ডেকে আলোচনা করুন, যাতে সবাই আলোচনার সুযোগ পায়।”