কলকাতা: আজ বিকেলের আগে আকাশ অন্ধকার করে আসে। প্রায় দক্ষিণবঙ্গের সবজেলাতেই কমবেশি হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে সারাদিন। এদিকে সমুদ্রে শক্তি হারিয়েছে ‘আকভান’। পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। তবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবজেলাতেই বৃষ্টি হচ্ছে। আইএমডি সূত্রে খবর, কাল ভারী বর্ষণের সতর্কতা থাকছে রাজ্যের একাধিক জেলায়।
আরও পড়ুন, ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
আইএমডি সূত্রে খবর, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত অতিভারী বর্ষণের কমল সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ায়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি, বুধবার থেকেই উত্তাল, দিঘা, মন্দারমণি, তাজপুর সমুদ্র সৈকত। পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। হলদি নদীতে টহল দিচ্ছে উপকূলরক্ষীবাহিনী। জাহাজ দাঁড়িয়ে। হলদি নদীতে হোভারক্রাফটের টহল চলছে। বকখালিতেও ঝোড়া হাওয়ার দাপট। গঙ্গাসাগরে মাইকে প্রচার করা হচ্ছে।
এদিকে, বৃষ্টির কারণে চাষে ব্য়াপক ক্ষতি হয়েছে। ধানভর্তি জমি জলমগ্ন। নষ্ট হচ্ছে বহু টাকার ফসল। এগরা থেকে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, বৃষ্টির কারণে চাষে ব্য়াপক ক্ষতি হয়েছে। পাঁশকুড়ায় ফুলচাষে ব্য়াপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, শনিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টির কারণে, শুক্রবার সকালে, কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে, হাওড়ার সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, ঘুসুড়িসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট।অন্য় দিনের তুলনায় লোক কম। ফাঁকা হাওড়া স্টেশন চত্বর।হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া ফেরিঘাটেও এদিন যাত্রীসংখ্য়া ছিল চোখে পড়ার মতো কম।