কলকাতা: এখনই কলকাতা পুরভোট হচ্ছে না।এই পরিস্থিতিতে মুখ্য়মন্ত্রী থেকে বিজেপি নেতৃত্ব, সবাই চাইছেন কো-অর্ডিনেটর বসাতে অর্থাৎ কাউন্সিলর না থাকায় আপাতত কো-অর্ডিনেটর। ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি? জল্পনা বাড়ালেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
আরও পড়ুন, ‘বৃহন্নলা ব্রিগেড’ তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, সরকার যদি ডিলিমিটেশনের বাইরে গিয়েও যদি ধরেও নিই যে, ডিলিমিটেশনকে নিয়ে প্রশ্নের মুখে কোর্টের সামনে যদি যেতে হয়, সেক্ষেত্রে পুরনো ওয়ার্ডের হিসেবেও বসায় যদি তাহলে তো লিগাল কোন সমস্য়াই থাকবে না। প্রশ্ন তো ডিলিমিটেশন নিয়ে। তাহলে ১৪৪-এ যদি ১৪৪ কো অর্ডিনেটর বসে, তাহলে তো কোনও প্রশ্ন উঠবে না। সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী বলেন, পিছনের দরজা দিয়ে, ব্য়াকডোর পলিসিতে বিজেপির বাহিনীকে কর্পোরেশনের মাথায় বসাতে চায় কোঅর্ডিনেটর করে, এটা লোকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। পাল্টা এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, ২০৯টা তালিকা বিজেপির কাছে নেই… এটা…১০০ বার আছে। তার বেশি আছে। সেখান থেকে রাজ্য নেতৃত্ব তাঁরা সমস্ত বসে ঠিক করে নেবে। অসুবিধার কোনও বিষয়ই নয় এটা।’এই পরিস্থিতিতে বিজেপির কো-অর্ডিনেটর নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে প্রবল আপত্তি রয়েছে বিরোধীদের। কো-অর্ডিনেটর নিয়োগের মধ্য়ে, বিজেপির ঘুরপথে ক্ষমতা দখলের ছক দেখছে তারা।
মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন,এটা কিন্তু চূড়ান্ত আপত্তিকর, এটা হতে পারে না। বিজেপির লোকদের যদি আসতে হয়, তাহলে ভোটে জিতে, নির্বাচনের মাধ্য়মে আসুন। এটা কী করে সম্ভব? তাহলে যাঁরা জিতেছিলেন, তাঁদের মেয়ার বাড়িয়ে দিন। নাহলে প্রশাসনের লোক দিন। বিজেপির লোক বসাব, এটা কোনও অবস্থাতে বৈধ নয়। এটাকে মান্য়তা দেওয়া যায় না। এদিকে আসন পুর্নবিন্য়াস নিয়ে বিরোধীরা আদালতে যাওয়ায়, বিজেপি আবার তার মধ্য়ে বিরোধীদের আপাতত হার বাঁচানোর কৌশল দেখছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন,’আইনি জটিলতার মুখে ফেলার চেষ্টা। বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাজ তো ওটাই। বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাজ কী! কোনও কাজ নেই তো। এটা কি ইচ্ছাকৃত? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুরোটাই ইচ্ছাকৃত। কারণ তারা জানে ভোট হলে তাদের কোথাও স্থান হবে না। উনি (বিকাশরঞ্জন ভট্টাচার্য) ওকালতিটা করেছেন। অনেকদিন ধরে করেছেন। পরিচিত আছে। সেইজন্য় কীভাবে কলকাটি নাড়া যায়, তার চেষ্টা করেন।’