কলকাতা: বিতর্ক আর জিতু কমল (Jeetu Kamal) যেন মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছে। বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে গিয়ে বারে বারেই বিতর্কে জড়িয়েছেন জিতু। কখনও শ্রীজলা গুহর (Srijla Guha)-র সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চা তো কখনও টাস্ক পারফর্ম করতে গিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের এমনকি সোশ্যাল মিডিয়ারও কটাক্ষের মুখে পড়েছেন জিতু। তবে শেষ দিনের ‘টিকিট টু ফিনালে’-র টাস্কে সৌরভ দাসকে (Sourav Das) টাস্কে হারিয়ে, একেবারে সরাসরি ফিনালেতে চলে গেলেন জিতু। তবে জিতু যেভাবে এই টাস্কে জিতেছেন, সেটাই এখন প্রশ্নের মুখে। 

জিত আর সৌরভের  টাস্ক ছিল, তাঁদের ২ জনকেই একটি রিক্সায় বসে থাকতে হবে। এই টাস্ক ছিল ধৈর্য্যের। টাস্ক চলাকালীন বাড়ির অন্যান্য সদস্যরা চেষ্টা করবেন এই দুই সদস্যকে রিক্সা থেকে নামানোর। টাস্কের মধ্যে তাঁদের ২ জনকে নামানোর জন্য গায়ে দেওয়া হয় বরফ জল এবং শেভিং ফোম। তবে একটা সময়ে সৌরভকে ধাক্কা মারেন জিতু। সামান্য অসাবধান হওয়ার কারণে, রিক্সা থেকে পড়ে যান সৌরভ। টাস্ক জিতে, ‘টিকিট টু ফিনালে’ পেয়ে যান জিতু। এই ঘটনার পরে ঘরের কিছু সদস্য রাগে ফেটে পড়েন। রিক্সা থেকে পড়ে গিয়ে আহত হন সৌরভ, তাঁর চিকিৎসারও প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিতুর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন।

জিতুর নাম না করে কটাক্ষ প্রাক্তন স্ত্রী নবনীতার

আর এরপরেই, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, জিতু কমলের প্রাক্তন স্ত্রী, নবনীতা দাসের (Nabanita Das)। তাঁর পোস্টে অবশ্য কোনও নাম উল্লেখ করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকে’। এর থেকে বেশি আর কোনও কথা লেখেননি নবনীতা। কিন্তু কেন এই ভণ্ডামির কথা উঠল? টাস্ক শেষ হওয়ার পরে, দুর্নিবার, নিরঞ্জন, রণিতাদের কাছে এসে সৌরভ বলেছিলেন.. জিতু শিবজীর দিব্যি দিয়ে বলেছিলেন যে, তিনি রিক্সা থেকে আগে নেমে যাবেন। টাস্ক ছেড়ে দেবেন। সৌরভ জানান, জিতুর এই কথায় বিশ্বাস করেছিলেন তিনি। কিন্তু মুহূর্তের অসাবধানতায় সৌরভকে ধাক্কা মারেন জিতু। প্রথমটা সামলে নিলেও, জিতুর বারে বারে ধাক্কা সামলাতে পারেননি সৌরভ। রিক্সার একাংশ ভেঙে পড়ে যান তিনি। চোটও পান ভালরকমের। তবে জিতু শিবজীর নাম নিয়ে মিথ্যা কথা বলেছেন, এটা জানার পরে ক্ষোভে ফেটে পড়েন বাড়ির কিছু সদস্য থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই। আর এরপরে এই পোস্ট করেছেন নবনীতা। 

আরও পড়ুন: Ditipriya on Jeetu Kamal: ‘যদি সরি বলি, তাহলে..’, বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *