কলকাতা: ‘বৃহন্নলা ব্রিগেড’ তৈরির ঘোষণায়, রাজ্য সরকারকে সাধুবাদ জানালেন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা। রূপান্তরকামীদের জীবনযাত্রার উন্নতিতে সরকারের এই পদক্ষেপকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন, পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
রূপান্তরকামী রঞ্জিতা সিনহা বলেন, ‘..এমন একটা যুগান্তকারী দিন, যেখানে ট্রাফিক সিগন্যাল এবং ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে ইনক্লুড করে ট্রান্সজেন্ডারদের জন্য কাজের, কথা ভেবেছেন। কোনও সরকার আজ অবধি আমাদের কাজের কথা বা অন্য কথা শোনেনি। ওনারা যেটা করলেন, এটা একটা ঐতিহাসিক দিন। এবং এর জন্য় আমাদের প্রত্যেকটা সম্প্রদায়ের ভাইবোনকে রইল অনেক শুভেচ্ছা। কমিউনিটির মানুষেরা এগিয়ে আসুক। আমাদের শেষ হয়ে এসেছে সময়, কিন্তু আসছে প্রজন্ম, যারা চিরকাল কাজের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরতে পারবে..।’
মূলত, রূপান্তরকামীদের জীবনযাত্রার উন্নতিতে ‘বৃহন্নলা ব্রিগেড’ তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতা পুর এলাকায় এবার বাড়ি বাড়ি গিয়ে কর আদায় করবেন রূপান্তরকামীরা।ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে পথ নিরাপত্তা নিয়েও মানুষকে সচেতন করবেন তাঁরা।ট্রান্সজেন্ডারদের জীবনযাত্রার উন্নতিতে এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।বুধবার শুভান্নতে পুর ও নগরোন্নয়ন দফতরের বৈঠকে নেওয়া হয়েছে এই বিশেষ সিদ্ধান্ত।