কলকাতা: বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ভবানীভবনে তলব করল রাজ্য পুলিশ। এদিন দুপুর ২ টোর আগেই ভবানীভবনে হাজির হন টুলু। উল্লেখ্য, ভবানীভবনের SOG বিভাগে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল রাজ্য পুলিশ।

আরও পড়ুন: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি

জানা গিয়েছে, গতকাল সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বাড়িতে হাজিরার নোটিস দেওয়া হয়। সেই নোটিসের ভিত্তিতেই এদিন ভবানীভবনে হাজির হন বীরভূমের এই পাথর ব্যবসায়ী।

গত বছরের ১৬ নভেম্বর রাজারহাটে একটি গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধার হয়েছিল। আর সেই ঘটনায় সেই সময় রাজ্য পুলিশের নজরে এসেছিলেন টুলু মণ্ডল। আর এবার সেই ঘটনার সূত্রেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, টুলু মণ্ডলের আগাম জামিনের মামলার শুনানিও পিছিয়ে গিয়েছে। তাঁর সমস্ত মামলার শুনানি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *