কলকাতা: ফের ইডির হানা কল্লোলিনী তিলোত্তমায়। একযোগে ১২ জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা। আর সেই মামলাতেই এবার অভিযান চললো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সব্যসাচী দত্তের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে সোনা ও নগদ টাকা।
আরও পড়ুন: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
সব্যসাচী দত্তের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। সেই মামলায় ECIR দায়ের করে তদন্তে নামে ইডি। ওই মামলাতেই আপাতত শর্তাধীন জামিনে রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্য়সাচী দত্ত। প্রথমে এই মামলায় রাজ্য পুলিশ একটি FIR দায়ের করে। তারপর তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ততে হেফাজতে নেয় তারা। একাধিক জায়গায় চলে তল্লাশি অভিযানও। আর তারপর প্রচুর সোনা ও নগদ উদ্ধার হয়।
প্রচুর সোনা উদ্ধার হওয়ার পরও তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ। যদিও তারপরই একটি ECIR করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ECIR-এর মাধ্যমে রাজ্য পুলিশের কাছ থেকে সব তথ্য নেয় ইডি। আর এই ECIR-এর কারণেই রাজ্যের ১২ জায়গায় আজ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।