গুয়াহাটি: ভেঙে খান খান হয়ে গিয়েছে দল। দলের নাম, প্রতীকচিহ্নও হাতছাড়া। সেই নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার। রাজনীনিতে মমতার যাত্রা শেষ বলে দাবি করলেন তিনি। পাশাপাশি, মমতা-সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন প্রতীকচিহ্ন ফুটবল নিয়েও কটাক্ষ ছুড়ে দিলেন। (Himanta Biswa Sarma on Mamata Banerjee)

পশ্চিমবঙ্গ সফর থেকে গুয়াহাটি ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হিমন্ত। মমতাকে নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “মমতা শেষ হয়ে গিয়েছেন। আর ফিরতে পারবেন না। ওঁকে ভুলে যান। মমতাকে নিয়ে ভাবলে রক্তচাপ বাড়বে। এখন শুভেন্দু অধিকারী রাজ্যের উন্নয়ন করবেন। ঘরে বসে মমতা দেখবেন কী করে উন্নয়ন হয়।” (TMC News)

আরও পড়ুন: সটান ব্রিজ থেকে নীচে পড়ে গেল BMW গাড়ি, বেপরোয়া গতির বলি ৩, একজন আশঙ্কাজনক

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীকচিহ্ন ফ্রিজ় করেছে নির্বাচন কমিশন। তা নিয়ে হিমন্তর বক্তব্য, “জোড়াফুল ঝরে গিয়েছে। দু’দিন পর ফুটবলও চুপসে যাবে। কিচ্ছুটি অবশিষ্ট থাকবে না। ফুটবলের হাওয়া বেরিয়ে যাবে। দু’টো দিন অপেক্ষা করুন। কোথাও আর দেখতে পাওয়া যাবে না মমতাকে।”

নন্দীগ্রাম উপনির্বাচন থেকে ইতিমধ্যেই প্রার্থী প্রত্যাহার করেছে মমতার তৃণমূল। সেখানে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের কথা জানান তিনি। কিন্তু সেই ঘোষণার পরই পুরনো মামলায় গ্রেফতার করা হয় মিলনকে। সেই নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে কংগ্রেস। ‘গণতন্ত্রের হত্যা’ হয়েছে বলে অভিযোগ তাদের। 

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট

সেই নিয়ে কংগ্রেস এবং রাহুল গাঁধীকেও আক্রমণ করেছেন হিমন্ত। অপরাধের রেকর্ড থাকা একজনকে প্রার্থী করা হল কেন, প্রশ্ন তুলেছেন তিনি। হিমন্তর বক্তব্য, “রাহুল গাঁধী কি ওঁকে খুনের লাইসেন্স দিয়েছিলেন? কেমন প্রার্থী বলবেন ওঁকে? খবরের কাগজে পড়লাম ২০০৭ সালে ওঁর বিরুদ্ধে দু’-তিনটে খুনের মামলা হয়। খুনের মামলা। কেমন দল চালাচ্ছেন? কর্তৃপক্ষের নজরে আসে ব্যাপারটি। এক্ষেত্রে গ্রেফতার করাই কর্তব্য পুলিশের। এটাই আইন।”

রাহুলকে ‘উন্মাদ’ বলেও আক্রমণ করেন হিমন্ত। তাঁর কথায়, “রাহুল গাঁধী সম্পূর্ণ উন্মাদ। ওঁকে দেখলেই হাসি পায় আমার। কখনও সখনও টিভিতে, কখনও দেশে, কখনও বিদেশে দেখা যায় শুধু।” একদিন আগেই পশ্চিমবঙ্গে ছিলেন হিমন্ত। কলকাতায় বসেও মমতাকে আক্রমণ করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *