কলকাতা: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদলের দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ করার দাবি তুললেন তিনি। এব্যাপারে গণস্বাক্ষর সংগ্রহ করে রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে বলে জানালেন তিনি। ওই দাবি সম্বলিত গণস্বাক্ষর মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রীর কাছেও জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন। দরকারে কেন্দ্রের কাছেও আবেদন জমা দেওয়া হবে বলে জানালেন। আর সেই নিয়ে আবারও নতুন করে বিতর্ক শুরু হল। (Jadavpur University Renaming Demand)

বৃহস্পতিবার যাদবপুরে ‘জাতীয়তাবাদী সম্মেলনের’ অনুষ্ঠানে শামিল হন শর্বরী। আর সেখানেই ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদলের দাবি তোলেন তিনি। বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্রষ্টা ঋষি অরবিন্দ। যে কারণে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল…ব্রিটিশের বিরুদ্ধে বাঙালি মেধার স্ফূরণ ঘটানোর জন্য। তাই যাদবপুরের এই জাতীয়তাবাদী মঞ্চ থেকে আমরা, দরকারে মাস পিটিশন হবে। সেই মাস পিটিশন এবং আবেদনপত্র আমার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রীর কাছে দেব। দরকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও পাঠাব আবেদন। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ঋষি অরবিন্দের নামাঙ্কিতই হওয়া উচিত বলে অনেক অনেক রাষ্ট্রবাদী মানুষ মনে করছেন।” (Sarbori Mukherjee)

আরও পড়ুন: টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ, ‘আমরা কি ক্রীতদাস?’, কড়া মন্তব্য় কেনিয়ার প্রেসিডেন্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নামবদলের দাবির তীব্র সমালোচনা করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী। তাঁর কথায়, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটা শুনে ওরা ভয় পাচ্ছে আসলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু রাজ্যে নয়, গোটা দেশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা সংক্রান্ত বহু বিষয়ে যাদবপুরের এগিয়ে থাকা, তাদের শ্রেষ্ঠত্ব, তা স্পষ্ট করে। যাদবপুরকে ভালবাসতে শিখুন। নামবদল আর রংবদল, এটাই বিজেপি জানে! তৃণমূলও এটাই জানত, এটাই বিজেপি জানে। এসব চেষ্টা যেন না করে। এসব চেষ্টা করলে শুধু যাদবপুর নয়, গোটা রাজ্যের মানুষ চেপে ধরবে। এটা বোঝে যেন!”

আরও পড়ুন: ‘রাজনীতিতে আসতাম না, বলেছিল পরিবর্তন হলে সব হবে’, CBI-আদালতের ভূমিকায় প্রশ্ন রত্না দেবনাথের

রাজ্যে পালাবদলের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে পারদ চড়তে শুরু করেছে। গত মাসেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বাম ছাত্রসংগঠনের সঙ্গে দফায় দফায় অশান্তি বাধে ABVP-র। নজিরবিহীন নৈরাজ্য়ের সাক্ষী হয় যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। বহিরাগতরা তাণ্ডব চালায় ক্য়াম্পাসে। সেই সময় বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছিলেন, ABVP বিজেপি-র ছাত্র সংগঠন নয়। কিন্তু শর্বরী সরাসরি হুঁশিয়ারি দেন।

যাদবপুরে দাঁড়িয়ে সেই সময় শর্বরীর বক্তব্য ছিল, “যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ…নাহলে ১ ঘণ্টা পর থেকে, যাদবপুর হস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার, ABVP-র সবাই।” সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন শর্বরী। যদিও তাঁর দাবি ছিল, তিনি কোনও উস্কানিমূলক মন্তব্যই করেননি। পরে যদিও সুর নরম করেন তিনি। তবে এবার সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদলের দাবি জানালেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *