সুকান্ত মুখোপাধ্যায়, নেপাল: নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ। নিখোঁজ আত্মীয়দের খোঁজে নেপালে এসে পৌঁছেছেন পরিবারের সদস্যরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তার মধ্যেই ভেসে আসছে স্বজনহারার কান্না, দীর্ঘশ্বাস।

আরও পড়ুন, কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের

নুয়াকোট জেলার দেবীঘাট গ্রাম, যেখানে ৪০০ থেকে ৫০০ পরিবার ছিলেন। গত ২৬ অগাস্ট যখন এই বিপর্যয় আসে, তখন একলহমায় প্রত্যেকের বাড়ি ঘর শেষ হয়ে যায়। এবং তারপর থেকে এই পরিবারগুলির অস্থায়ী ঠিকানা হয়েছে, ১০-১৫ কিমি দূরে একটি সেকেন্ডারি স্কুলে। প্রচুর ত্রাণ এখানে জমা হয়েছে, যারা গ্রামের বাসিন্দারা, প্রত্যেকদিন রেশন দেওয়া হচ্ছে, যাদের বাড়ি ঘর কিছুটা ভেঙেছে, কিন্তু বাড়ির ভিতরে কোনও আর রসদ নেই। তাঁদেরকে খাবার দেওয়া হচ্ছে।  মুড়ি প্যাকেট, চাল, চাউমিন দেওয়া হচ্ছে। 

এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘পুরো গ্রাম ভেসে চলে গেছে। আমার পরিবারে ৭ জন ছিলেন। ঘরে তিন জন ছিলেন, বাকিরা সেই সময় বাইরে ছিলেন। শ্বশুর শাশুড়ি এবং আমি ছিলাম। বাড়ি ঘর সব ভেসে যায়।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *