কলকাতা: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Sharma) ফের তলব করেছিল পুলিশ। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে শেক্সপিয়র সরণি থানায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ৪৮ ঘণ্টা সময় চেয়ে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ। গত ২৭ অগাস্ট অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা ঘিরে ধুন্ধুমার বাধে। বাধার মুখে পড়েন কলকাতা পুলিশ ও পুরসভার কর্মীরা। শেষমেশ, ছাদে উঠে বিলবোর্ড ভেঙে দেয় পুলিশ। সেই ঘটনায় জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। মামলা রুজু হয়েছে ডেরেক ও ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে। একটি মামলার প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর শেক্সপিয়র সরণি থানায় হাজিরাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এর আগে ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। তাঁর কালীঘাট রোডের বাড়িতে পৌঁছেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সঙ্গে রয়েছেন কালীঘাট থানার আধিকারিকরাও। ২৭ অগাস্ট, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড খুলতে গিয়ে ধুন্ধুমারকাণ্ড তৈরি হয়। পুলিশ ও পুরসভার আধিকারিকদের মারধর ও বাধার অভিযোগ ওঠে। 

এর আগে, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নোটিস খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। ক্যামাক স্ট্রিটের ওই বহুতলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেছিল দমকল বাহিনী। অগ্নিনির্বাপণ বিধি না মানার অভিযোগে গত ৪ সেপ্টেম্বর দমকলের তরফে নোটিস দিয়ে ৭ ও ৮ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নোটিস খারিজ করে বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দিয়েছিলেন, অগ্নি নিরাপত্তা বিধিতে কোথায় কোথায় খামতি আছে, তা ‘কালীঘাট তৃণমূল’কে জানাবে দমকল। সেই খামতি পূরণের পর ফের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। তখনও সব খামতি পূরণ না হলে পদক্ষেপ করতে পারবে দমকল।

জানা গিয়েছিল যে ৭ ও ৮ তলায় অগ্নিনির্বাপণ বিধি মানা হয়নি। ‘ফায়ার সেফটি সার্টিফিকেটে’র মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা পুনর্নবীকরণ করা হয়নি। মালিকপক্ষকে শুনানিতে ডাকা হলেও তারা হাজির হয়নি। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দেয় দমকল। এনিয়ে কালীঘাট-তৃণমূলের তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার সেই মামলার শুনানি ছিল। দমকলের তরফে দেওয়া পুরনো নোটিস খারিজ করে বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দেন, অগ্নি নিরাপত্তা বিধিতে কোথায় কোথায় খামতি আছে, তা ‘কালীঘাট-তৃণমূল’কে নতুন নোটিস দিয়ে জানাবে দমকল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *