কলকাতা: শ্যুটিংয়ের কাজে গিয়েছিলেন গোয়ায়। সেখানে নিজের বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বন্ধুকে বার্তাও পাঠিয়েছিলেন, কিন্তু গভীর রাত হয়ে যাওয়ার ফলে, তা দেখেননি বন্ধু। ভোরবেলা সেই মেসেজ দেখার পরেই, নানা পাটেকরের বাড়ি পৌঁছান তাঁর বন্ধু। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অচৈতন্য অভিনেতাকে। কিন্তু শেষরক্ষা করা গেল না। ভোর সাড়ে পাঁচনা নাগাদ, মৃত বলে ঘোষণা করা হয় অভিনেতাকে। 

কীভাবে প্রয়াণ নানা পাটেকরের, কী হয়েছিল শেষ মুহূর্তে? জানাচ্ছেন চিকিৎসক

নানা পাটেকরকে নিয়ে চিকিৎসক শেখর সালকর বলছেন, ‘নানা পাটেকরকে হাসপাতালে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল। সাড়ে চারটের সময়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাঁকে। ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আমরা প্রচুর চেষ্টা করেছিলাম, ওই মুহূর্তে যা যা করা সম্ভব। প্রায় ১ ঘণ্টা ধরে CPR দেওয়া হয়েছিল। কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা যাচ্ছে, রাত আড়াইটে নাগাদ এক বন্ধুকে ফোন করেছিলেন তিনি, এরপরে মেসেজও পাঠিয়েছিলেন যে, তিনি অসুস্থবোধ করছেন। কিন্তু এতটা রাত হয়ে যাওয়ার কারণে, তিনি ফোন ধরতে পারেননি। মেসেজও দেখেননি। তবে ভোরবেলা নানা পাটেকরের মেসেজ দেখে, তাঁর বাড়ি যান, তাঁর সেই বন্ধু। কারণ শ্যুটিংয়ের কাজেই নানা পাটেকর গোয়া এসেছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু সেখানে গিয়ে নানা পাটেকরকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। এরপরে কেয়ারটেকারকে পাঠানো হয় হাসপাতালে। খবর দেওয়ার জন্য এবং অ্যাম্বুল্যান্স নিয়ে আসার জন্য। চিকিৎসক তাঁর বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে তাঁকে কার্ডিয়াক ম্যাসাজ দিতে শুরু করেন। সেইভাবেই তাঁকে বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পরেও আমরা চেষ্টা করেছিলাম। যা যা সম্ভব, তাই করেছিলাম। কিন্তু শেষরক্ষা হল না।’

অভিনয় জীবনে বারে বারে সম্মানিত হয়েছেন প্রয়াত অভিনেতা

১৯৭৮-এ মুজফফর আলির ‘গমন’ ছবির হাত ধরে, প্রথম রূপোলি পর্দায় পা রেখেছিলেন কিংবদন্তি অভিনেতা। ‘পারিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ক্রান্তিবীর’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনটি জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। ‘অঙ্গার’, ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অপহরণ’ ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন প্রয়াত অভিনেতা। নানা পাটেকরের পরিচালনায় মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রহার’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। ‘খামোশি দ্য মিউজিক্যাল’-এ তাঁর অভিনয় চিরস্মণীয় হয়ে থাকবে। ২০১৩-য় পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় নানা পাটেকরকে। সূত্রের খবর, গোয়া থেকে অভিনেতার মরদেহ মুম্বইতে নিয়ে আসা হচ্ছে।

 

Nana Patekar Death: ফ্লাইটে দেখা, সত্যজিৎ-রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা.. নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণা চৈতি ঘোষালের

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *