ঝিলম করঞ্জাই, কলকাতা : ফের অ্যাকশন মোডে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের একাধিক ঠিকানায় হানা দিলেন কমিশনের সদস্যরা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, বেআইনিভাবে বাড়ি তৈরির অনুমতি ও প্রভাব খাটিয়ে সুবিধা দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুরু রাজনৈতিক তরজা। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসের পর এবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি। ফের অভিযান চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। 

শনিবার দুপুরে বেলেঘাটায় কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের একাধিক ঠিকানায় অভিযান চালান কমিশনের সদস্যরা। দুপুর ১টা নাগাদ,  প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বেলেঘাটার বাড়িতে শুরু হয় তল্লাশি। বেলেঘাটার চাউলপট্টিতে অলকানন্দার পৈতৃক বাড়িতেও অভিযান চালায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। পরে চাউলপট্টিতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের আরও একটি ঠিকানায় অভিযান চালানো হয়। কমিশন সূত্রে খবর, ‘অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান।’ কমিশন সূত্রে আরও খবর, তৃণমূল কাউন্সিলর থাকাকালীন আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি করেছেন অলকানন্দা দাস। বেআইনিভাবে বাড়ি তৈরির অনুমতি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ। 

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি 

এর আগে গত ৩ সেপ্টেম্বর নিউ আলিপুরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি চালায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড এবং হাকিম কেমিক্যালস – এই ২ জায়গায় তল্লাশি চালানো হয়। টালিগঞ্জে ফিরহাদ হাকিমের এই ২টি সংস্থার অফিসে তল্লাশি চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। প্রাক্তন মেয়র ও প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কারখানায় অভিযান চালায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের আধিকারিকরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে তল্লাশি। 

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রাক্তন শাসক দলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য় কমিশন তৈরি করেছে নতুন সরকার। কমিশনের চেয়ারম্যান কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। সদস্য সচিব IPS অফিসার কে জয়রমণ। সেই কমিশনের আধিকারিকরা তল্লাশি চালান কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের একাধিক ঠিকানায়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *