হিন্দোল দে, কলকাতা : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি ! যাদবপুর থানা এলাকায়, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যাদবপুর থানার অন্তর্গত লালকা মাঠের কাছে ঘটে এই ঘটনা। আক্রান্তদের নাম সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। এই দুই বিজেপি কর্মীর দাবি, গতকাল রাত ১টা নাগাদ বাড়ি ফেরার পথে, লালকা মাঠ এলাকায় অসামাজিক কার্যকলাপ দেখে প্রতিবাদ করেন তাঁরা। অভিযোগ, প্রতিবাদ করায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁদের। আজ যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা।