রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুন! ডাকাতি রুখতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে নিহত ৬০ বছরের ম্যানেজার জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য। বেকারির ভিতর থেকে উদ্ধার হয়েছে ম্যানেজার হাফিজুল রহমানের রক্তাক্ত মৃতদেহ। ম্যানেজারকে কুপিয়ে বেকারির ক্যাশ কাউন্টার ভেঙে টাকা লুঠ করে পালিয়েছে আততায়ীরা, দাবি স্থানীয় সূত্রে। বেকারির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাতে বেশ কিছু দুষ্কৃতী মিলে শহরের মধ্য়ে থাকা এই বেকারিতে লুঠ করার চেষ্টা করে। এখানে ক্যাশবক্স থেকে টাকাপয়সা তুলে আরও অনেক কিছু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ডাকাতি করে ও লুঠ করে যখন ফিরছিল তারা, তখন ম্য়ানেজার বাধা দিয়েছিলেন। ম্য়ানেজার হয়ত দুষ্কৃতীদের চিনতে পেরেছিল। সেই সময়ে ম্য়ানেজারকে আক্রমণ করা হয় ধারালো অস্ত্র দিয়ে। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। আজ সকালে যখন অন্য়ান্য কর্মীরা বেকারিতে ছিলেন, তারা ম্য়ানেজারের ঘরে গিয়ে দেখে যে রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে।’
স্থানীয় সূত্রে পাওয়া খবর, কর্মীরা ম্য়ানেজারের মৃতদেহ দেখার পরই কোতোয়ালি থানায় জানায়। এরপরই পুলিশ আসে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের বাড়ি হুগলিতে। তিনি ম্য়ানেজারের কাজ করতেন জলপাইগুড়ির এই বেকারিতে। একটি হার্ডডিস্ক উদ্ধার করেছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে। কারা বেকারিতে এসেছিল, কেনই বা ম্য়ানেজারকে এভাবে আক্রমণ করা হল, তার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
গত আগস্ট মাসে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলে কয়েকজন দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালিয়েছিল। বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে তৈরি এই হোটেলে বেশ কয়েকজন মহিলাসহ একগুচ্ছ দুষ্কৃতি অতর্কিতে হোটেলে ঢুকে পড়েন। হোটেলের ঘরে ভাঙচুর ও আবাসিকদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল ও তাতে দুষ্কতীদের হোটেলের ঘরের ভিতর ঢুকে মারধর, ভাঙচুর করতে দেখা যাচ্ছে। মালিকপক্ষের অভিযোগ কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন দুষ্কৃতি হোটেলের ম্যানেজারের কাছে এসে টাকা অর্থাৎ তোলার দাবি করছিল। হোটেলের মালিক উত্তরবঙ্গে রয়েছেন বলে তখন জানানো হয়েছিল। তারপর ঘটনার দিন অতর্কিতেই এসেই বেশ কয়েকজন টাকা চায় এবং তারপরেই হোটেল কর্মী থেকে আবাসিকদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছিল।