কলকাতা : বনগাঁয় বুকস্টল মামলায় বড় ‘ধাক্কা’ সিপিএম-এর ।  সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানির সময় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে সিপিএম-কে প্রশ্ন করেন, সিপিএম স্টল করার জন্য কোনও অনুমতি নিয়েছে কি?  CPM এর আইনজীবী জানান, রাজ্যের অনুমতি নেওয়া হয়নি। তবে তাঁরা SDO কে জানিয়েছিলেন। প্রতিবছর ওখানে কমপক্ষে একশো স্টল বসে,কখনও কোনও অনুমতি নেওয়া হয়নি। উত্তরে প্রধান বিচারপতি বলেন, চল্লিশ বছর ধরে কোনও আইন কার্যকর করা হয়নি বলে এবছরও আইন প্রয়োগ করা যাবে না, সেটা হয় না। সেই সঙ্গে হাইকোর্ট স্পষ্ট করে দেয়, যদি এই নিয়ম চালু হয়ে থাকে সেটা সবার জন্য প্রযোজ্য হবে। যার অনুমতি থাকবে না তার স্টলও থাকবে না। ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি । 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *