কলকাতা: বিহার থেকে ভুয়ো সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গে কর্মরত। অভিযুক্ত ২ চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর। শেখ ইউনুস হাসান ও উত্তম মাইতিকে চাকরি থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর।
বাংলার ৫ জন চিকিৎসকের সার্টিফিকেট ভুয়ো বলে জানায় বিহার মেডিক্যাল কাউন্সিল। তাঁদের মধ্যে ৩ জন কর্মরত ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২ জন দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলা ও ১ জন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় কর্মরত ছিলেন। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় কর্মরত শেখ ইউনুস হাসান ও উত্তম মাইতিকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর। ২ জনকে চাকরি থেকে বরখাস্ত করল দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর।
২ জনই চুক্তিভিত্তিক চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার সরকারি চিকিৎসক হাফিজুর হালদারের বিরুদ্ধে বরখাস্তের প্রক্রিয়া শুরু।