কলকাতা: উত্তর ২৪ পরগনার বীজপুরে রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন। সিপিএম-এর বুকস্টলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বীজপুর পানপুর এরিয়া কমিটির অন্তর্গত চারাপোলে শাখা অফিসের সামনে তৈরি বুক স্টলে ভাঙচুর-আগুন।
ঢাকুরিয়ার পর হাওড়ার শিবপুর, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর। ভেঙে দেওয়া হল পুজো মণ্ডপের সামনে নির্মীয়মাণ বুকস্টল।
এর আগে ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা হয়। মারধর করা হয় বাম কর্মীদের। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বামেরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, অনেক জায়গাতেই বিজেপি বা রাষ্ট্রবাদী সংগঠনের বুকস্টলের জন্য চিহ্নিত জায়গা দখল করছে সিপিএম।