হিন্দোল দে ও রঞ্জিৎ হালদার, কলকাতা: গড়িয়ায় সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় ধৃত প্রেমিকা ও প্রেমিকার মা-কে নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন হয়েছেন যুবক। 

আরও পড়ুন, ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..

 সম্পর্কের টানাপোড়েন? ত্রিকোণ প্রেম? নাকি আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও কারণ? কেন খুন হতে হল সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার সার্থক সরকারকে? উত্তর খুঁজতে গড়িয়ার এই ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কালীপুজোর আগের রাতে গড়িয়ার ফরতাবাদে এই বহুতল থেকেই উদ্ধার হয় বারাসাতের বাসিন্দা সার্থকের দেহ। বহুতলের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সার্থক সরকারের প্রেমিকা, আইনের ছাত্রী সঞ্চালিকা বসু।

পুলিশ সূত্রে খবর,  শনিবার তাঁর কাছেই গিয়েছিলেন যুবক। প্রেমিকার সঙ্গে ফ্ল্যাটে বসে মদ্যপান করছিলেন। সেই সময় প্রেমিকার মা-ও ফ্ল্যাটেই ছিলেন।পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, মদ্যপান করার সময় সার্থক ও তাঁর প্রেমিকার মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীনই ধারালো অস্ত্র দিয়ে সার্থকের গলায় কোপ মারেন সঞ্চালিকা।ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সঞ্চালিকা বসু ও তাঁর মা-কে। মঙ্গলবার ধৃতদের নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করা হয়।সঙ্গে ছিল ফরেন্সিকও। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
 
পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন করা হয়েছে ওই যুবককে। হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করা নিয়ে প্রেমিকা সঞ্চালিকার সঙ্গে তাঁর গন্ডগোল হয়েছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা। পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয় ছিল কিনা এবং এই ঘটনায় সঞ্চালিকা বসুর মায়ের কী ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *