কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশনাল গ্রুপ মমতা তৃণমূলের এই বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক। ধর্ষণের অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পালাচ্ছিলেন মুম্বইতে। যদি… ওনার বিরুদ্ধে অভিযোগ সত্য নিশ্চয় ? পালাবেন কেন ? অভিযোগ যদি মিথ্যে হতো, তাহলে ওনার মোকাবিলা করতে হতো। ওনার নিজের ফেস করা উচিত ছিল। পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়।’

বিজেপির গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হাওড়ার ভূতবাগান এলাকা। কালীপুজোয় মন্ত্রীর যাওয়া নিয়ে শাসকদলের মধ্যে অশান্তি। ৪ তারিখের পর যারা বিজেপিতে গিয়েছে তাদের পুজোয় গিয়েছেন মন্ত্রী উমেশ রাই, অভিযোগ বিজেপির। কালীপুজোর রাতে হাওড়ার কোনা ভূতবাগান এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধে। 

বারুইপুর পুলিশের স্পেশ্যাল অপারেশন টিমের হাতে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর তৃণমূল বিধায়ক বলেছেন, ‘পুলিশ আমায় আজ গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই। মুম্বই যাচ্ছিলাম। পুলিশ হঠাৎ করে এখানে (বিমানবন্দর) এসে আমায় গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কী ব্যাপার। নিয়ে যাচ্ছে… জানি…’ 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ। কালীপুজোর পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর সোমবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় দিল্লি পুলিশের একটি টিম। ১৩ বছরের পুরনো একটি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিতে যায় দিল্লি পুলিশ। ২০১৩ সালে পার্লামেন্ট স্ট্রিট থানার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। আজ ৯ নভেম্বর সোমবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস দেয় দিল্লি পুলিশ। 

মা ও মেয়ের ঝামেলা থামাতে গিয়েই খুন হতে হল সার্থক সরকারকে? গড়িয়ার ফরতাবাদে খুনের ঘটনায় তদন্তকারীদের কাছে নতুন তথ্য়। কলেজের ফি দেওয়া নিয়ে মা ও মেয়ের ঝামেলা শুরু হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। 

কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে শূন্যে গুলি চালাল যুবক। ২ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *