দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব। কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য। কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি। রাত সাড়ে ৮টা পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার ৯৫  । অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ২৪৬, বাজেয়াপ্ত ৬ লিটার মদ ।

কালীঘাটে রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন ঘিরে শুক্রবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় মমতা তৃণমূল কংগ্রেসের ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এই মামলায় কালীঘাট থানায় দায়ের করা FIR-এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হল চর্চা। এখান থেকেই স্পষ্ট যে আসলে দিল্লির সঙ্গে হটলাইন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে সিপিএম। রীতি মেনেই সাংসদকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, বক্তব্য বিজেপির।

সন্ধে নামার পর থমকে যেত জীবন। ছিল না মানুষের ভোটাধিকার। সেনাবাহিনীর চেষ্টায় নকশাল আতঙ্কের দিন শেষ হয়েছে। বস্তারে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করে বললেন প্রধানমন্ত্রী। নাম না করে কটাক্ষ করলেন কংগ্রেস জমানাকে। নরেন্দ্র মোদির মুখে ফের উঠে এল দিমাগি নকশাল প্রসঙ্গ। পাল্টা জবাব বিরোধীদের। 

BSF ক্যাম্পে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের উদ্দেশে ফের হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগের সরকারের প্রসঙ্গ টেনে আক্রমণও শানালেন তিনি। আইন বদল করেও সীমান্ত সামলাতে পারছেন না বলে পাল্টা কটাক্ষ করেছে মমতা-তৃণমূল কংগ্রেস।

প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে! অভিযোগ, শনিবার রাতে, বাজি কিনে ফেরার পর, ২ জনের মধ্য়ে অশান্তি হয়, তারপরই প্রেমিকের কাঁধে আঘাত করেন প্রেমিকা। গড়িয়ার এই ঘটনায় প্রেমিকা ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *