Falakata CPM News: ফালাকাটায় সিপিএমের পথসভায় হামলার অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। সভামঞ্চে ভাঙা হয় টেবিল-চেয়ার, জখম বেশকয়েকজন সিপিএম কর্মী। হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ফালাকাটা থানায়। ‘প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে রাজনৈতিক কর্মসূচি করার’, এই ঘটনায় জেলার বিজেপি কার্যকর্তারা কেউ জড়িত নয়, দাবি জেলা বিজেপি সভাপতির।
এদিকে, বারুইপুরে খুন বিজেপি কর্মী। কার্যত স্ত্রীয়ের সামনেই বাপি প্রামাণিককে খুনের অভিযোগ উঠল। পরিবারের দাবি, গতকাল রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। অভিযোগ, কার্যত স্ত্রীয়ের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মীকে। খানিক দূরেই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ স্থানীয় বিজেপি নেতা সুজন মণ্ডল তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে খুন করিয়েছেন। ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে।