ABP Ananda LIVE : পালাবদলের রাজ্যে ফের আরাবুলের ‘ক্যাম্প’-বদল! তৃণমূল জমানায় তাজা নেতা, এখন ‘ভাল ছেলে’ আরাবুল! তৃণমূল-ISF হয়ে এবার ‘ঋত তৃণমূল’-এ আরাবুল? বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আরাবুল। ‘ভাল ছেলে’ বলে আরাবুলকে সার্টিফিকেট ঋতব্রতর। ‘আমার জন্য কী করেছে কালীঘাট-তৃণমূল? বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক’, ঋতব্রত-সাক্ষাৎ নিয়ে দাবি ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের

পালাবদলের রাজ্যে এবার কি শিবির বদল করতে চলেছেন আরাবুল ইসলাম? তৃণমূল আইএসএফ হয়ে এবার কি ঋতব্রত তৃণমূলে যাচ্ছেন আরাবুল ইসলাম? বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন আরাবুল ইসলাম, এমনটাই জানা গিয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। শুধু তাই নয়, ‘ভাল ছেলে’ বলে আরাবুল ইসলামকে সার্টিফিকেটও দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ‘আমার জন্য কী করেছে কালীঘাট-তৃণমূল? বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক’, বিধানসভায় ঋতব্রত-সাক্ষাৎ নিয়ে দাবি ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের। 

আরাবুলের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ঋতব্রত বলছেন, ‘সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা এসব নিয়ে কথা হচ্ছিল। কথা চলতে থাকবে। টু বি কন্টিনিউড। ও প্রাক্তন বিধায়ক। আমাদের ঘরে এসেছিল। ভাল ছেলে। যোগদানটা ইমপরট্যান্ট নয়। আরাবুল তো সংবাদমাধ্যমে বলেছে ডক্টর মমতা ব্যানার্জি তাকে ৭ বার জেল খাটিয়েছে। ভাঙড়ের যে পরিস্থিতি, ভাঙড়ের সাধারণ মানুষ ভাল নেই। নানা ধরনের সমস্যার মধ্যে রয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়েই আলোচনা হয়েছে। আলোচনা চলতে থাকবে।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *