মনোজ বন্দ্যোপাধ্য়ায়, দুর্গাপুর: আসানসোলের পর দুর্গাপুরে জামতাড়া গ্যাংয়ের ডেরা! সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ১০ জন। পুলিশ সূত্রে দাবি, এদের মধ্য়ে ৫ জনের বাড়ি ঝাড়খণ্ডে। গতকাল প্রথমে কোকওভেন থানা এলাকার একটি হোটেল থেকে ৪জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, এদের প্রত্য়েকরই বাড়ি ঝাড়খণ্ডে। গতকালই তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এরপর বিকেলে দুর্গাপুর থানার কাদারোডে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।এদের মধ্য়ে ১জনের বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। ধৃতদের থেকে পেনড্রাইভ, এটিএম কার্ড, হার্ডডিস্ক-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্য়দিকে, এদিনই নিউটাউনশিপ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আরও ১ জনকে।