Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন। শারীরিক ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে দলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্রকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। তবে দলীয় পদ থেকে ইস্তফা দিলেও, কর্মী হিসাবে কাজ করে যাওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেছেন সাবিনা ইয়াসমিন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাওয়ায় ১০ বিধায়কের সদস্যপদ খারিজের জন্য সুপ্রিম কোর্টে যায় মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দলের তরফে বিধানসভার অধ্যক্ষের কাছেও লিখিতভাবে একই আবেদন জানান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সেই আবেদনের প্রেক্ষিতে যে ১০ জন বিধায়কের কাছে বিধানসভার সচিবালয়ের নোটিস পৌঁছয় সেই তালিকায় রয়েছে মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের নাম। এবিষয়ে তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাবিনা ইয়াসমিন জানিয়েছেনস সময়ের অভাবেই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ ছেড়েছেন তিনি। 

ভিডিও জেলার

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

আরও দেখুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *