নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদ এবং JNU-এর অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্তকে লোকসভা থেকে সাসপেন্ড করার দাবিতে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন বিজেপির মহিলা সাংসদরা। পাল্টা, ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিদিনই পথে নামছে বিরোধীরা। রাস্তায় নেমে আন্দোলন।

আরও পড়ুন, বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট

একজোট হয়ে বিজেপির উপর চাপ সৃষ্টির কৌশল।থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে তারা। আর কংগ্রেস যখন সামনে থেকে বিরোধীদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে,কংগ্রেস সাংসদ এবং দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপক অংগোমচা বিমোল অকোইজামকে লোকসভা থেকে সাসপেন্ড করার দাবিতে, মঙ্গলবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন বিজেপির মহিলা সাংসদরা। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে মিছিলও করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সংবাদ সংস্থা ANI-কে  বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেন, JNU-এর ১১ ছাত্রীর আওয়াজ মনে হয় রাহুল গান্ধীর কান পর্যন্ত যাচ্ছে না, কিন্তু আমরা এই ছাত্রীদের ন্যায় পাইয়ে দেবই। সংবাদ সংস্থা ANI-কে  কংগ্রেস সাংসদ ও অধ্যাপক JNU অংগোমচা বিমোল অকোইজাম বলেন, JNU-র ওই খাপ পঞ্চায়েতে না করে, মামলার মেরিট আদালতেই আলোচনা হতে পারে। 
 
কংগ্রেস সাংসদকে বহিষ্কারের দাবিতে, জায়গায় জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি।হিমাচল প্রদেশের ধর্মশালাতে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযুক্ত কংগ্রেস MP-কে বহিষ্কারের দাবি করেন তারা।সংবাদ সংস্থা ANI-কে জাতীয় মহিলা কমিশন বিজেপি সাংসদ ও প্রাক্তন চেয়ারম্যান রেখা শর্মা বলেন, ‘এক বা দু’জন নয়, ১১জন বাচ্চাকে যৌন হেনস্থা করা হয়েছে। কংগ্রেস চুপ করে রয়েছে, শান্ত রয়েছে, কোনও কথা বলছে না। ‘পাল্টা, ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ। সংবাদ সংস্থা ANI-কে JNU কংগ্রেস সাংসদ ও অধ্যাপক অংগোমচা বিমোল অকোইজাম বলেন, ‘সব কিছু নিজেদের মতো করে সাজিয়েছে। বিজেপি এই ঘটনাকে ব্যবহার করছে। রাহুল গান্ধি যুবসমাজের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে, ওরা মনে করছে এই ঘটনাকে সামনে এনে মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে।’ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে দিল্লিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *