রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙ্গড়(Bhangar Accident) থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। উত্তেজিত জনতা একটি বাস ও একটি বোলেরো পিকআপ গাড়িতে ভাঙচুর চালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ বাসন্তী হাইওয়ে পারাপার করছিলেন। অভিযোগ, সেই সময় গ্রিন সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি বোলেরো পিকআপ গাড়ি ও ধামাখালি থেকে কলকাতাগামী একটি বাস দ্রুতগতিতে সিগন্যাল অমান্য করে এগিয়ে আসে। তখনই ওই গৃহবধূকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়লে তাঁর শরীরের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বাস ও বোলেরো গাড়িতে ভাঙচুর চালায় এবং বাসন্তী হাইওয়ে অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙ্গড় থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং মৃতদেহ উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

কিছুদিন আগে বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল ৪ জনকে। পুলিশের অনুমান, কোনও একটি গাড়ি এসে দুটো মোটর বাইকে ধাক্কা মেরেছিল ঘটনাস্থলে। এরপরই সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান ২টি মোটরবাইকে থাকা ৫জন। তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আরও ১জনের মৃত্য়ু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *