দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সোশ্যাল মিডিয়া থেকেও বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। কিন্তু এবার, একাধিক চমক নিয়ে কাজে ফিরছেন দিতিপ্রিয়া। একদিকে তাঁর হাতে ওয়েব সিরিজের কাজ, অন্যদিকে একেবারে নতুন একটি গল্প নিয়ে, নতুন চরিত্র নিয়ে ছোটপর্দাতেও ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী।

দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সোশ্যাল মিডিয়া থেকেও বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। কিন্তু এবার, একাধিক চমক নিয়ে কাজে ফিরছেন দিতিপ্রিয়া। একদিকে তাঁর হাতে ওয়েব সিরিজের কাজ, অন্যদিকে একেবারে নতুন একটি গল্প নিয়ে, নতুন চরিত্র নিয়ে ছোটপর্দাতেও ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী।

ছোটপর্দায় ফিরছেন, অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। স্টার জলসার নতুন ধারাবাহিক 'মনসামঙ্গল'-এর মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। আজ প্রকাশ্যে এসেছে, ধারাবাহিকের প্রথম ঝলক।  সেখানে 'মনসা'-রূপে নজর কাড়ছেন দিতিপ্রিয়া। গোলাপি বেনারসি, খোলা চুলে পদ্ম সাজে, দিতিপ্রিয়া অপরূপা।

ছোটপর্দায় ফিরছেন, অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। আজ প্রকাশ্যে এসেছে, ধারাবাহিকের প্রথম ঝলক। সেখানে ‘মনসা’-রূপে নজর কাড়ছেন দিতিপ্রিয়া। গোলাপি বেনারসি, খোলা চুলে পদ্ম সাজে, দিতিপ্রিয়া অপরূপা।

ছোটপর্দা থেকেই তাঁর উত্থান, এরপরে জনপ্রিয়তা পেয়েছেন বড়পর্দাতেও। তবে দিতিপ্রিয়াকে ছোটপর্দার ধারাবাহিকে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। সেই অপেক্ষায় অবসান হতে চলেছে। ফের একবার, ঘরে ঘরে পৌঁছে যাবেন দিতিপ্রিয়া। ধারাবাহিকে নিয়মিত দেখা যেতে চলেছে তাঁকে।

ছোটপর্দা থেকেই তাঁর উত্থান, এরপরে জনপ্রিয়তা পেয়েছেন বড়পর্দাতেও। তবে দিতিপ্রিয়াকে ছোটপর্দার ধারাবাহিকে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। সেই অপেক্ষায় অবসান হতে চলেছে। ফের একবার, ঘরে ঘরে পৌঁছে যাবেন দিতিপ্রিয়া। ধারাবাহিকে নিয়মিত দেখা যেতে চলেছে তাঁকে।

দীর্ঘদিন পরে স্টার জলসার সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। শেষ ধারাবাহিকের পরে, কয়েকটা মাস বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া, এটা কী সচেতন সিদ্ধান্ত ছিল? অভিনেত্রী বলছেন, 'ক্যামেরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ভীষণ উপভোগ করি ওই লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াটাকে।'

দীর্ঘদিন পরে স্টার জলসার সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। শেষ ধারাবাহিকের পরে, কয়েকটা মাস বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া, এটা কী সচেতন সিদ্ধান্ত ছিল? অভিনেত্রী বলছেন, ‘ক্যামেরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ভীষণ উপভোগ করি ওই লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াটাকে।’

দিতিপ্রিয়া বলছেন, 'কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে বিরতি দরকার। কয়েক মাস ইচ্ছা করেই কাজ করিনি। ওই সময়টা নিজের সঙ্গে কাটিয়েছি। পড়াশোনা করেছি, ঘুরতে গিয়েছি। কিছু না করাটার মধ্যেও একটা আলাদা আলস্য রয়েছে, সেটা উপভোগ করতে ভাল লাগে।'

দিতিপ্রিয়া বলছেন, ‘কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে বিরতি দরকার। কয়েক মাস ইচ্ছা করেই কাজ করিনি। ওই সময়টা নিজের সঙ্গে কাটিয়েছি। পড়াশোনা করেছি, ঘুরতে গিয়েছি। কিছু না করাটার মধ্যেও একটা আলাদা আলস্য রয়েছে, সেটা উপভোগ করতে ভাল লাগে।’

দিতিপ্রিয়া বলছেন, 'নিজের সঙ্গে সময় কাটানো, নিজেকে ঘষামাজা করাটা ভীষণ জরুরি ছিল। এর মধ্যে আমার ওজন কিছুটা বেড়ে গিয়েছিল। কড়া ডায়েট আর ওয়ার্কআউট করে বেশ অনেকটা ওজন ঝরিয়েছি। যে কাজগুলো আগামীদিনে করব, তার জন্য আমি এবার পুরোপুরিভাবে তৈরি।'

দিতিপ্রিয়া বলছেন, ‘নিজের সঙ্গে সময় কাটানো, নিজেকে ঘষামাজা করাটা ভীষণ জরুরি ছিল। এর মধ্যে আমার ওজন কিছুটা বেড়ে গিয়েছিল। কড়া ডায়েট আর ওয়ার্কআউট করে বেশ অনেকটা ওজন ঝরিয়েছি। যে কাজগুলো আগামীদিনে করব, তার জন্য আমি এবার পুরোপুরিভাবে তৈরি।’

এই বিরতির সময়ে, মুম্বইয়ের ধারাবাহিকে অভিনয় করার অফার এসেছিল দিতিপ্রিয়ার কাছে। কিন্তু তা তিনি ফিরিয়ে দিয়েছেন। মায়ানগরীতে কাজ করা যে কোনও অভিনেত্রীরই স্বপ্ন, তাহলে কেন সেই অফার ফিরিয়েছিলেন অভিনেত্রী?

এই বিরতির সময়ে, মুম্বইয়ের ধারাবাহিকে অভিনয় করার অফার এসেছিল দিতিপ্রিয়ার কাছে। কিন্তু তা তিনি ফিরিয়ে দিয়েছেন। মায়ানগরীতে কাজ করা যে কোনও অভিনেত্রীরই স্বপ্ন, তাহলে কেন সেই অফার ফিরিয়েছিলেন অভিনেত্রী?

দিতিপ্রিয়া বলছেন, 'আসলে আমি ভীষণ হোমসিক। পরিবারের সঙ্গে থাকতে, আমার পোষ্যের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালবাসি। মুম্বইয়ের কাজটা নিলে, আমায় ওখানে শিফট করে যেতে হত। ততদিনে আমি দুটো সিরিজের কাজ করব এখানে, কথা দিয়ে দিয়েছি।'

দিতিপ্রিয়া বলছেন, ‘আসলে আমি ভীষণ হোমসিক। পরিবারের সঙ্গে থাকতে, আমার পোষ্যের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালবাসি। মুম্বইয়ের কাজটা নিলে, আমায় ওখানে শিফট করে যেতে হত। ততদিনে আমি দুটো সিরিজের কাজ করব এখানে, কথা দিয়ে দিয়েছি।’

দিতিপ্রিয়া আরও বলছেন, 'মুম্বই গেলে, চট করে ওখান থেকে কাজ ছেড়ে বেরিয়ে আসা কঠিন। আমি আসলে কথা দিতে রাখার চেষ্টা করি। আর মনসামঙ্গলের কাজটা নিয়ে দীর্ঘদিন ধরে কথা চলছিল। এতে মাইথোলজি রয়েছে, পাশাপাশি লোকসন, লুক এমন অনেক জিনিসই মাথায় রাখতে হচ্ছিল। তাই দর্শকদের সামনে ঝলকটা নিয়ে আসতে কিছুটা সময় লেগে গেল।'

দিতিপ্রিয়া আরও বলছেন, ‘মুম্বই গেলে, চট করে ওখান থেকে কাজ ছেড়ে বেরিয়ে আসা কঠিন। আমি আসলে কথা দিতে রাখার চেষ্টা করি। আর মনসামঙ্গলের কাজটা নিয়ে দীর্ঘদিন ধরে কথা চলছিল। এতে মাইথোলজি রয়েছে, পাশাপাশি লোকসন, লুক এমন অনেক জিনিসই মাথায় রাখতে হচ্ছিল। তাই দর্শকদের সামনে ঝলকটা নিয়ে আসতে কিছুটা সময় লেগে গেল।’

ফের ধারাবাহিকের মুখ্যচরিত্র, পাশাপাশি ওয়েব সিরিজের কাজও রয়েছে। দিতিপ্রিয়ার আবার পুরোদমে ব্য়স্ততা শুরু তাহলে? অভিনেত্রী বলছেন, 'এই জীবনটা আমি ভীষণ উপভোগ করি। ধারাবাহিক চলাকালীন সিরিজের শ্যুটিংও রয়েছে। আশা করছি, সবটা সামলে নিতে পারব।'

ফের ধারাবাহিকের মুখ্যচরিত্র, পাশাপাশি ওয়েব সিরিজের কাজও রয়েছে। দিতিপ্রিয়ার আবার পুরোদমে ব্য়স্ততা শুরু তাহলে? অভিনেত্রী বলছেন, ‘এই জীবনটা আমি ভীষণ উপভোগ করি। ধারাবাহিক চলাকালীন সিরিজের শ্যুটিংও রয়েছে। আশা করছি, সবটা সামলে নিতে পারব।’

Published at : 11 Oct 2026 02:40 PM (IST)

আরও জানুন বিনোদনের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *