বীরভূম: শান্তিনিকেতনে বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা। এরপরেই বিজেপি নেতাদের লক্ষ্য করে ডিম ছুঁড়লেন খোদ বিজেপির কর্মীরাই। এখানেই শেষ নয়, বিজেপি নেতাদের ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাল দলীয় কর্মীরাই। বৈঠকে টাকার লেনদেন নিয়ে আলোচনা হয়েছে, অভিযোগ বিজেপির।
আরও পড়ুন, প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা
বিজেপির অভিযোগ, গোপন বৈঠক করছিলেন বিজেপির যাদপুর গ্রামের বুথ সভাপতি ও অঞ্চলের সাধারণ সম্পাদক। স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে গোপন বৈঠক করছিলেন দুই বিজেপি নেতা। তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপি কয়েকজন নেতা টাকার সমঝোতা করছিল, অভিযোগ বিজেপির