কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla)-র ঘর থেকে, প্রথমেই বেরিয়ে গিয়েছেন, অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta)। বিগ বসের ঘরে, প্রতিযোগী হিসেবে তিনি যোগদান করেছিলেন বটে, কিন্তু এক সপ্তাহে দর্শকদের মনে একেবারেই দাগ কাটতে পারেননি তিনি, এমনটাই অভিযোগ দর্শকদের। আর সেই কারণেই, প্রথম সপ্তাহতেই বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল অনিন্দ্যকে। এই ঘরে থাকাকালীন অনিন্দ্য একাধিকবার স্পষ্ট কথায় বলেছেন যে, তিনি কেবলমাত্র এই ঘরে এসেছেন টাকার জন্যই। পাশাপাশি তিনি বলেছিলেন যে, এই ঘরে তিনি একেবারেই তাল মিলিয়ে চলতে পারছেন না। সেই কারণে তিনি ঘর থেকে বেরিয়ে যেতে চান। তবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে গিয়ে, কী মনে হল অনিন্দ্যের? স্টার জলসার তরফ থেকে এবার প্রকাশ্যে আনা হল সেই কথোপকথন।
বাড়ির সদস্যদের নিয়ে কী মতামত অনিন্দ্যর?
অনিন্দ্য জানান, এই বাড়িতে তাঁর অন্যতম দৃঢ়চেতা এবং শক্তিশালী প্রতিযোগী বলে মনে হয়, দুর্নিবার সাহাকে (Durnibar Saha)। পাশাপাশি তিনি নাম নেন, সৃজলা গুহ (Srijla Guha) এবং নন্দিনী দত্ত (Nandini Dutta)-কে। পাশাপাশি তিনি জানান, এই বাড়িতে এসে তাঁর প্রথমে তনুশ্রীকে খুব বেশি জোরে কথা বলেন এবং চিৎকার করেন বলে মনে হলেও, পরবর্তীতে অনিন্দ্যের মনে হয়েছে যে, তনুশ্রী মানুষটাই এরকম। তিনি স্বভাবতই জোরে করা বলেন। কিন্তু মনের দিক থেকে তনুশ্রী ভীষণ নরম। তবে সবচেয়ে বেশি মাইন্ডগেম খেলেন দুর্নিবার, এমনটাই মনে হয়েছে অনিন্দ্যের। পাশাপাশি অনিন্দ্য বলেন, ওই বাড়িতে ৭ দিন থাকার মধ্যেই, দীপেন্দু বিশ্বাসের সঙ্গে তাঁর একটা ভাল সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। খুব সাদামাটা মানুষ। আর সেই কারণেই অনিন্দ্যের মনে হয়েছে, তাঁর পরে দীপেন্দু ওই ঘর থেকে বেরিয়ে যেতে পারেন। যদিও বাস্তবে তা হয়নি। একে একে জয়িতা, সায়ক এবং সোহিনী বিগ বসের ঘর ছেড়ে বেরিয়ে গেলেও, শক্তিশালী প্রতিযোগী হিসেবে লড়াই করছেন দীপেন্দু। দর্শক তাঁকে পছন্দ ও করছেন।
অনিন্দ্য আরও জানান, এই ঘরে কারও ওপর তাঁর কোনও রাগ বা অভিমান নেই। যেহেতু তিনি খুব কম সময় কাটিয়েছেন এই ঘরে, সেই কারণেই কারও ওপর তাঁর কোনও রাগ, ক্ষোভ তৈরি হয়নি। তাই কারও ফোন নম্বর ব্লক করতে চান না তিনি। পাশাপাশি তিনি জানান, এই বাড়ি থেকে বেরিয়ে আসা নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই।
আরও পড়ুন: Saurav Palodhi: ‘অঙ্ক কি কঠিন’ এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের ‘শেষ অবধি’