Bankura News: বাঁকুড়ায় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস। গ্রেফতার ৭ পাণ্ডা। উদ্ধার বহু ব্যাঙ্কের পাসবুক, মোবাইল, ট্যাব, স্ট্যাম্প, ভুয়ো আধার কার্ড। অভিযান বাঁকুড়া জেলা পুলিশের। 
এদিকে, ‘ঘুষ’ নেওয়ার সময় হাতেনাতে রেজিস্ট্রি অফিসের আধিকারিক গ্রেফতার। দুর্নীতি দমন শাখার অভিযান, উলুবেড়িয়ায় সরকারি আধিকারিক গ্রেফতার। হাওড়ার সহকারি জেলা সাব রেজিস্ট্রারের অফিসের আধিকারিক গ্রেফতার। ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার সরকারি আধিকারিক: ACB । 
প্রেসিডেন্সিতে আচমকা শুরু অভিযান। প্রত্যেক কুঠুরিতে ঢুকে তল্লাশি। তারপরই জেলবন্দি আফতাব আনসারির কুঠুরিতে ঢুকলেন তদন্তকারীরা। সেখানে তল্লাশি চালাতেই চোখ কপালে। কী নেই? একাধিক মোবাইল, আইফোন, ওয়াইফাই-সহ যোগাযোগে র নানাবিধ সরঞ্জাম। সঙ্গে আব র ৩১ হাজার টাকা। কিন্তু কীভাবে এত সরঞ্জাম এল আফতাবের কুঠুরিতে? কারা দিল? সবটাই ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। আমেরিকান সেন্টারে হামলায় সাজাপ্রাপ্ত জঙ্গির সেলে কীভাবে আইফোন, রাউটার, নগদ টাকা? FIR দায়ের করে প্রেসিডেন্সি জেলে হেস্টিংস থানার পুলিশ।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *