সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে ভাঙন ধরাল NCPI. এবার হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলের বিল পঞ্চায়েতও দখল করল তারা। কলকাতার কসবায় NCPI দফতরে এসে যোগদান করলেন সাণ্ডেলের বিল পঞ্চায়েতের ২৩ জন সদস্যের মধ্যে ১৬ জন।
আরও পড়ুন, কমিশনে শুনানি শেষ, কার দখলে ‘জোড়াফুল’ প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
দিল্লিতে NDA-র সঙ্গেই রয়েছে NCPI. তবে এরাজ্য়ের পুরভোটে বিজেপি তাদের হাত ধরবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। এর মধ্য়ে পঞ্চায়েত স্তরে তৃণমূলকে ভাঙিয়েই চলছে NCPI.উত্তর ২৪ পরগনায় আরও একটা পঞ্চায়েত সমিতি দখল করল তারা। এবার বসিরহাটের ২ নম্বর পঞ্চায়েত সমিতি। এই নিয়ে উত্তর ২৪ পরগনায় চারটি পঞ্চায়েত সমিতি দখল করল করল Nationalist Citizens Party of India অর্থাৎ NCPI. ওই জেলায় ২১টি গ্রাম পঞ্চায়েত উত্তর দিনাজপুরের ৩টি পঞ্চায়েত সমিতি এবং দু’টি পঞ্চায়েত দখল করেছে NCPI.বসিরহাটের ২ নম্বর পঞ্চায়েত সমিতির, ২৭ জনের মধ্য়ে ১৪ জন তৃণমূল থেকে NCPIতে যোগদান করেছেন। এরপরই NCPI-এর সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি। সভাপতি নির্বাচিত হন বিজেপির তাপস ঘোষ।
বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি নেতা ও সভাপতি তাপস ঘোষ বলেন,’আজ নতুন করে পঞ্চায়েত সমিতি গঠন হল। ১৮জন আছি আমরা। আমরা মোট ১২জন আছি, ১৪জন হচ্ছে NCPI, বাদবাকিটা বেশিরভাগ তৃণমূলের। বিজেপির তরফ থেকে এটা (বোর্ড) গঠন হল, এবং এটা NDA সভাপতি পেল। বোর্ড গঠন করল।’বসিরহাট সাংগঠনিক জেলার NCPI কোঅর্ডিনেটর হাজি মন্টু বলেন, আজ বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির ২৭জনের মধ্যে ১৪জন আমাদের NCPI পরিবারের সঙ্গে যুক্ত হলেন। NCPI পরিবারের তরফ থেকে ওই সকল সদস্যদের এবং বসিরহাট ২ বাসীর সকলকে জানাই আন্তরিক প্রীতি-শুভেচ্ছা-ভালবাসা। তৃণমূলের দখলে থাকা বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সৌমেন মণ্ডল। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় গত ১৫ সেপ্টেম্বর তাঁর উপর চড়াও হন বেশকয়েকজন। ছোড়া হয় ডিম, ছিঁড়ে দেওয়া হয় জামা। এরপর ২৮ অক্টোবর পদ থেকে ইস্তফা দেন তিনি।বৃহস্পতিবার ১৪ জন তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের পর, শুক্রবার হল ভোটাভুটি। সভাপতি নির্বাচন হলেন বিজেপির তাপস ঘোষ। তবে NCPI যেভাবে একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের থেকে ছিনিয়ে নিচ্ছে, তাতে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যে NCPI-কে কয়েকমাস আগে অবধি লোকে চিনতই না তারা।
আচমকা নিচুতলায় এত দ্রুত শক্তি বাড়ছে কীভাবে? NCPI-এর এই শক্তিবৃদ্ধির নেপথ্যে কি বিজেপির হাত রয়েছে? তৃণমূল ছেড়ে দলে দলে NCPI-তে যোগদানের নেপথ্য়ে কী রহস্য়? তবে কি NCPI-তে যোগ দিলে খুলবে BJP-র দরজা? এসব প্রশ্ন আরও জোরাল করে, তৃণমূল থেকে NCPI-তে যোগদানকারীদের মুখে শোনা গেছে বিজেপির কথা।তৃণমূল থেকে NCPI-তে যোগদানকারী প্রেমেন্দ্রনাথ মল্লিক বলেন,এক ঝাঁক সাংসদ দিল্লিতে গিয়ে জমা হয়েছে, সেটা তো দেখেছেন। আমরা যে কারণে এখন বিজেপিকে সমর্থন করে সভাপতি করেছি, সেটা হচ্ছে বিশ্বনেতা মোদিজি এবং রাজ্যে নবরূপকার শুভেন্দু অধিকারী। তাঁর হাত শক্ত করবার জন্য, ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন পাইয়ে দেওয়ার জন্য আমরা নব নির্বাচিত সভাপতি তৈরি করেছি।’ বিদ্রোহী বিধায়কদের গণতান্ত্রিক তৃণমূলের সঙ্গে প্রতীক নিয়ে লড়াই চলছে মমতা তৃণমূলের। অন্য়দিকে, বিদ্রোহী সাংসদদের NCPI পঞ্চায়েত স্তরে ভাঙন ধরাচ্ছে। ফলে মমতা তৃণমূল কংগ্রেস এখন সবদিক থেকেই চাপে।