কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ৬ অক্টোবর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির ৫ টি বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে। ওইদিন ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনেও। ৯ অক্টোবর হবে উপ নির্বাচনের ফল ঘোষণা। উপনির্বাচনে আজ বিকেলের পরই প্রার্থী ঘোষণা করবে ঋতব্রত তৃণমূল, এবিপি আনন্দকে জানালেন বিধায়ক আখরুজ্জামান।
আরও পড়ুন, পুরভোটে মেয়র হবে কালীঘাট তৃণমূলের, বড় দাবি কুণাল ঘোষের, কী প্রতিক্রিয়া বাকিদের ?
এদিন তিনি বলেন, দুটো আসনে আমরা, প্রার্থীর তালিকা আমরা পেয়ে গিয়েছি। আমরা আজকে বিকেল ৪টেয় তৃণমূল ভবনে, আমাদের কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব বসবেন। বসে আজকের ফাইনাল করবেন। এবং আজকে ফাইনাল হয়ে গেলেই আজকে সন্ধ্যার মধ্যে প্রার্থী ঘোষণা করতে পারি, আশা করতে পারি।’
এবিপি আনন্দ: আপনারা একসময় প্রস্তাব দিয়েছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি দাঁড়ান তাহলে আপনারা প্রার্থী দেবেন না। সেক্ষেত্রে দুটো কেন্দ্রেই প্রার্থী দিতে হবে..
বিধায়ক আখরুজ্জামান: আমরা তো চেয়েছিলাম যে, আবার নির্বাচিত হয়ে বিধানসভায় (WB Assembly) আসুন। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে উনি জেনারেল নির্বাচনে জিততে পারেন না, বাই ইলেকশনে গতবার জিতেছিলেন। এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে, বাই ইলেকশনে ওনাকে নির্বাচিত করে, বিধানসভায় আমরা আসার সুযোগ করে দেব। সেই সুযোগ উনি নেননি। উনি কী করবেন, ওনার নিজের ব্যাপার।
এবিপি আনন্দ: তাহলে আজকেই বিকেল চারটের পর প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন ?
বিধায়ক আখরুজ্জামান: আশা করা যেতে পারে, আমাদের কর্মসমিতি আজকে চারটের সময় বসবেন, আমরা তো একক সিদ্ধান্ত ঘোষণা করার ব্যাপার নয়। সকলে কালেকটিভলি বসব। বসে আমরা সর্বসম্মত হয়ে আশা করতে পারি, আজকে প্রার্থী ঘোষণা (Candidate List) করে দিতে পারব।
মুখ্য়মন্ত্রীর ছেড়ে যাওয়া নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ৬ অক্টোবর উপনির্বাচন হবে। এই কেন্দ্র নিয়ে চূড়ান্ত তৎপরতা নন্দীগ্রামের বিজেপি শিবিরে। নন্দীগ্রামের ৫টি মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে ৫ বিজেপি বিধায়ককে। নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইও। তাদের প্রার্থী, শান্তিগোপাল গিরি। রেজিনগরে কালীঘাট-তৃণমূল যাকে প্রার্থী করেছে সেই রবিউল আলম চৌধুরী ২০১৩ সালে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের টিকিটেই জেতেন। পরে যোগ দেন তৃণমূলে।২০২১-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে রেজিনগর কেন্দ্র থেকে জিতেছিলেন রবিউল। কিন্তু ২৬-এ তৃণমূলের টিকিটে বেলডাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির কাছে পরাজিত হন।