কলকাতা: সপ্তমীর রাতে কলকাতায় বিপর্যয়। চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। এবার আরও সতর্ক কলকাতা পুলিশ। কলকাতার সব থানাকে এই বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনারের। এর মাধ্যমে পুলিশের সঙ্গে প্যান্ডেলে থাকা নিরাপত্তা কর্মী ও প্যান্ডেল কর্তৃপক্ষের অনবরত মসৃণ যোগাযোগ রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, পুলিশ কমিশনার তাঁর নির্দেশিকায় জানিয়েছেন, এবার থেকে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের কন্ট্রোল থাকবে পুলিশের হাতে। এ ছাড়াও প্যান্ডেলগুলোতে শুধুমাত্র ভলান্টিয়ার নয়, থাকবেন অন্তত ১ জন কনস্টেবলও। এ ছাড়াও প্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট ও এক্সিট পয়েন্ট ফাঁকা রাখতে হবে বলেও এই নির্দেশিকায় জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।
এই নির্দেশিকায় জানানো হয়েছে, প্যান্ডেলে ও প্যান্ডেলের ঢোকার ও বেরোনোর জায়গায় পর্যাপ্ত আলো রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে। এ ছাড়াও কলকাতা পুলিশের যে সব ইন্সপেক্টররা থাকবেন, তাঁদের সকলের কাছেই থাকবে ম্যানপ্যাক। এর মাধ্যমে পুজো কমিটির সঙ্গে পুলিশের অনবরত যোগাযোগ রাখা সম্ভব হবে, এমনই জানাও হয়েছে কলকাতার পুলিশ কমিশনারের পাঠানো নির্দেশিকায়।
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)