কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গে পারদপতন হয়েছে। শীতের আমেজের মধ্যেই ফের সাত জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা! কী জানাল আবহাওয়া দফতর?

কালীপুজোর পর সবে শীতের আমেজ পেতে শুরু করেছে বঙ্গবাসী। ভোরে ও রাতে পারদপতন টের পাওয়া যাচ্ছে। তারই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি! বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। তার জেরে আগামী সপ্তাহের শেষের দিকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের সাত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

কলকাতা ছাড়াও সংলগ্ন হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হবে ঝড়বৃষ্টি। নিম্নচাপের জেরে আগামী সপ্তাহের শেষের দিকে আবহাওয়ায় বড় পরিবর্তন হবে বলে পূর্বাভাস।

এমনিতেই দীর্ঘায়িত বর্ষা আর বৃষ্টিতে জেরবার বঙ্গবাসী। তবে কালীপুজোর পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছিল। তাতেই ফের বাদ সাধবে বৃষ্টি। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে পূর্বাভাস।

তবে আগামী ৩-৪ দিন মূলত শুষ্ক আবহাওয়াই থাকতে পারে। তারপর থেকেই আকাশ আংশিক মেঘলা হয়ে পড়বে। শুরু হতে পারে দুর্যোগ।

একদিকে রাজ্য়ে শীতের আমেজ। অন্য়দিকে হেমন্তেই পাহাড়ে দেখা গেল তুষারপাত। সাদা বরফের চাদরে ঢেকেছে লাদাখের দ্রাস। বরফে ঢেকে গেছে দ্রাসের রাস্তা, বাড়ির ছাদ। জম্মু-কাশ্মীর থেকে হিমাচলপ্রদেশের মানালি,লাহুল, স্পিতি- সবই জায়গায় ধরা পড়েছে একই ছবি।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিনের মধ্যেই শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে বড় কোনও দুর্যোগের পূর্বাভাস না থাকলেও বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদরা। তবে নিম্নচাপ ঘনীভূত হলেও, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস নেই। সাত জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেদিকে নজর রাখছে হাওয়া অফিস।

শীতের শুরুর মুখেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই সিস্টেমটি তৈরি হওয়ার পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে রূপ নিতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *