কালীপুজোর পর সবে শীতের আমেজ পেতে শুরু করেছে বঙ্গবাসী। ভোরে ও রাতে পারদপতন টের পাওয়া যাচ্ছে।

তারই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি! বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। তার জেরে আগামী সপ্তাহের শেষের দিকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের সাত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

কলকাতা ছাড়াও সংলগ্ন হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হবে ঝড়বৃষ্টি।

নিম্নচাপের জেরে আগামী সপ্তাহের শেষের দিকে আবহাওয়ায় বড় পরিবর্তন হবে বলে পূর্বাভাস।

এমনিতেই দীর্ঘায়িত বর্ষা আর বৃষ্টিতে জেরবার বঙ্গবাসী। তবে কালীপুজোর পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছিল।

তাতেই ফের বাদ সাধবে বৃষ্টি। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে পূর্বাভাস।

তবে আগামী ৩-৪ দিন মূলত শুষ্ক আবহাওয়াই থাকতে পারে।

তারপর থেকেই আকাশ আংশিক মেঘলা হয়ে পড়বে। শুরু হতে পারে দুর্যোগ। - পিটিআই ও আইএএনএস

তারপর থেকেই আকাশ আংশিক মেঘলা হয়ে পড়বে। শুরু হতে পারে দুর্যোগ। – পিটিআই ও আইএএনএস

Published at : 14 Nov 2026 07:05 AM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *