কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তাঁর হাতে একটা নোটিশ দিয়ে আসেন পুলিশ আধিকারিকরা। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয় গিরিশ পার্ক থানায়। আর সেই প্রেক্ষিতেই আগামী ২০ নভেম্বর ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশকে ভয় দেখানো, পুলিশের উদ্দেশ্যে হুমকি দেওয়া হয় বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত ২৯ অক্টোবরের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। অভিযোগ, ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, সেটা পুলিশ কর্তাদের বা পুলিশের আধিকারিকদের উদ্দেশ্যে। এবং তাতে ভয় দেখানো ও ভুল তথ্য দেওয়া হয়েছে।
অভিযোগকারী মনে করেন, ওই ২৯ তারিখের ঘটনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগকারী এই অভিযোগ দায়ের করেন গিরিশ পার্ক থানায়। আর গিরিশ পার্ক থানার পুলিশ FIR রুজু করে। আর তারপর গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তাঁকে তলবের নোটিশ দিয়ে যান গিরিশ পার্ক থানার পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: ৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
পুলিশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন, তার প্রেক্ষিতেই এই FIR রুজু করা হয়েছে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। সেই FIR-এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করতে চান পুলিশ আধিকারিকরা। খবর এমনই। আর সেই সব মিলিয়েই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে গিরিশ পার্ক থানা। আগামী ২০ নভেম্বর দুপুর ১ টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে গিরিশ পার্ক থানায়।
765