জ্ঞানেশকাণ্ডে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের। কালকের মধ্যে CEC পদত্যাগ না করলে, বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি CJP-র। মুম্বই থেকে শুরু, ছড়াবে গোটা দেশে, হুঙ্কার অভিজিৎ দীপকের।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ মিছিল কংগ্রেসের। কলেজ স্ট্রিটে বিক্ষোভ। ধর্মতলায় পথে বাম ও গণতান্ত্রিক মহিলা সমিতি। SIR-এ নাম বাদেরও প্রতিবাদ।
নভেম্বরের শেষেই ৭ পুরসভায় ভোট, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। প্রস্তুতি শুরু পুরোদমে, যাচ্ছে EVM. জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বার্তা কমিশনের।
গ্রেফতারি খারিজ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর। মামলা প্রত্যাহার করতে মিলন প্রধানের আইনজীবীকে পরামর্শ।
সিঙ্গল বেঞ্চ কীভাবে নির্দেশ দেয়? বিস্মিত হচ্ছি। একদিনের জন্যও বহাল থাকতে পারে না। সিঙ্গল বেঞ্চের নির্দেশ নিয়ে প্রশ্ন ডিভিশন বেঞ্চের। ভোটে লড়ছেন বলে বিশেষ সুবিধা নয়, জানাল ডিভিশন বেঞ্চ।
২৬ হাজার চাকরি লুঠ হয়েছে, এই অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেব। আবাস প্রকল্পে দুর্নীতি করলে জেল, ফেরত নেব টাকাও। বর্ধমানে প্রশাসনিক সভায় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
৪ লক্ষ কৃষকের জন্য বাড়ল বিদ্যুৎ ভর্তুকি, প্রতি ইউনিটে ছাড় বাড়ল ২ টাকা। পুজোর আগে কৃষক বন্ধু প্রকল্পের তালিকা প্রকাশ। ভেরিফিকেশন হলেই অ্যাকাউন্টে টাকা, আশ্বাস মুখ্যমন্ত্রীর।
গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। ভোরবেলায় খড়গপুরে নিজের বাড়ি থেকে পাকড়াও। ধৃত প্রাক্তন বিধায়ককে ডেবরা থানায় নিয়ে গেল পিংলা থানার পুলিশ।
বাড়ি তৈরির সময় তোলাবাজি। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতির বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ। অভিযোগ অস্বীকার। খতিয়ে দেখার আশ্বাস বিজেপি নেতৃত্বের।
বর্ধমানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী। রাস্তায় উৎসাহী জনতার ভিড়। শুভেন্দু অধিকারী গেলেন সর্বমঙ্গলা মন্দিরে, দিলেন পুজো, করলেন আরতি।
বারুইপুর আদালতে সায়ন বন্দ্যোপাধ্যায়কে ডিম। আজ সায়নের সঙ্গে হয়েছে, কাল অন্য কারও সঙ্গে হবে, মন্তব্য হাইকোর্টের। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ।
জলপাইগুড়িতে বেকারিতে দুষ্কৃতীদের লুঠপাট। বাধা দিলে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ, ম্যানেজার খুন। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির ভ্রুকুটি। উপকূলবর্তী ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ঝোড়ো হাওয়ায় ফলতায় জাতীয় সড়কে ভাঙল গাছ। কাল থেকে আবহাওয়ার উন্নতি।
পাহাড়ে নাগাড়ে বৃষ্টি, সিকিমের ইয়ুকসামে ধসের ভয়াবহ ছবি। চাপা পড়েছে বাড়ি, সরকারি আবাসন। বৃষ্টিতে ভেঙে পড়ল তাকদা গ্রামীণ হাসপাতাল ভবনের একাংশ।