কাঁথি সমবায় ব্যাঙ্কে ভোট ঘিরে উত্তেজনা। মনোনয়নপত্র তুলতে গেলে বাম প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগে সরব সিপিএম। মনোনয়ন পেতে গেলে বিজেপি অফিস থেকে লিখিয়ে আনতে হবে, অভিযোগ সিপিএমের। নমিনেশন তুলতে বাধা, গেট থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ। কোনওরকম লিখিয়ে আনার কথা বলা হয়নি, অভিযোগ মিথ্যে, পাল্টা দাবি বিজেপির।
পাসপোর্ট ভেরিফিকেশনের নামে ‘ঘুষ’, ২ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। ACB-র অভিযান, জালে হরিণঘাটা DIB অফিসের ২ সিভিক ভলান্টিয়ার। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ২ সিভিক ভলান্টিয়ার।
প্রতীক নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। গণতান্ত্রিক তৃণমূলকে কেন খাম? প্রতীক ফেরত পেতে হাইকোর্টে নৌশাদ। কেন গণতান্ত্রিক তৃণমূলকে দেওয়া হল খাম? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা নৌশাদের।
বাড়িতে সিঁদ কেটে ঢুকে মহিলাকে খুনের অভিযোগ, ফুলিয়ায় চাঞ্চল্য। রাতে নিজের ঘরেই একা ঘুমোচ্ছিলেন মিতালি, পাশের ঘরে ছিলেন মহিলার ছেলে ও বৌমা। গভীর রাতে ঘরের ভিতর মৃত অবস্থায় মহিলাকে দেখতে পায় পরিবার। মহিলার মাথা ও মুখে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, দাবি পরিবারের। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
হাওড়া স্টেশনে ৬৭ লক্ষ টাকা-সহ পাকড়াও সন্দেহভাজন ব্যক্তি। ধৃত সুজিত কালে মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা। অভিযুক্তের ব্যাগ থেকে উদ্ধার নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা। গয়ার টাউনশিপ এলাকায় তাঁর দোকান রয়েছে, RPF সূত্রে দাবি। ‘বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য টাকা নিয়ে তিনি হাওড়ায় এসেছিলেন’, বিপুল টাকার উৎস সম্পর্কে কোনও নথি দেখাতে পারেননি তিনি, তারপরে পাকড়াও।