সমাজমাধ্যমে একাধিক ভিডিও পোস্ট করে ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ সাংসদের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কেন সময়মতো ব্যবস্থা নিল না পুলিশ? পূর্ণাঙ্গ তদন্ত দাবি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। ইমেল পেয়েই নেওয়া হয়েছে ব্যবস্থা, গ্রেফতার করা হয়েছে ৬ জনকে – জানাল পুলিশ।

ধৃতদের পরিচয় কী, বিজেপি না তৃণমূল? ক্যামাক স্ট্রিটকাণ্ডে ধৃতদের একজনের ভাইরাল ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে অভিযোগ করলেও পুলিশ সূত্রে দাবি, বিধানসভা ভোটের আগে ধৃতদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র ছিল। এরই মধ্যে ভাইরাল হয়েছে অরূপ রায়ের সঙ্গে এক ধৃতের ছবি। তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রীর দাবি, তিনি ধৃতকে চেনেন না।

‘চিরদিন বিজেপি থাকবে না। তখন রাজাকে জিজ্ঞেস করতে হবে, রাজা তোমার কাপড় কোথায়?’ ক্যামাকস্ট্রিটকাণ্ডে ভাঙচুরের ঘটনায় এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাল্টা কড়া জবাব দিয়েছে বিজেপিও। এরইমধ্য়ে ক্য়ামাক স্ট্রিটে গত বৃহস্পতিবার পুলিশ নিগ্রহের ঘটনায় এদিন শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন কালীঘাট তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। 

টালিগঞ্জে ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড ও হাকিম কেমিক্যালস-এর কারখানায় চলল তল্লাশি। 

তৃণমূল সরকারের আমলে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তা নিয়ে খুব তাড়াতাড়িই শ্বেতপত্র প্রকাশ করবে বিজেপি সরকারের তিন দফতর। শ্বেতপত্র প্রকাশ করবে স্বরাষ্ট্র , অর্থ ও উচ্চশিক্ষা দফতর। জানালেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। যদিও এতে গুরুত্ব দিতে নারাজ কালীঘাট তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *