খড়দা: আরজি কর মেডিক্য়ালে (RG Kar Incident) নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে। গভীর রাতে তাঁকে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়। কলকাতা বিমানবন্দরে নামার পর সোমনাথ দে-কে (Somnath De) সোজা নিয়ে যাওয়া হয়েছে খড়দা থানায়।

পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গতকাল গ্রেফতার করা হয় বেঙ্গালুরুতে। তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দা থানার টিম। গত সোমবার অভয়াকাণ্ডে জামিন পেয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। জামিন পেয়েছেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তবে অন্য মামলায় দু’জনেই এখন জেলে রয়েছেন।

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *